চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া ও শেরপুরে উপ-নির্বাচনে মানতে হবে যেসব নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 09, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

উপ-নির্বাচন উপলক্ষে বগুড়া ও শেরপুর জেলায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন ২০২৬ উপলক্ষে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতিতে মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র (কর্মরত সামরিক ও অসামরিক কর্মকর্তা ব্যতীত) বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পূর্বে জমা দেওয়া যেসব অস্ত্র ফেরত নেওয়া হয়েছে, সেগুলো ৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্সধারী নিজে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে তার স্থায়ী ঠিকানার থানা বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা করা হবে। তবে যাদের আগ্নেয়াস্ত্র থানা, জেলা ট্রেজারি বা আর্মস ডিলারের কাছে জমা রয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরাও এর বাইরে থাকবেন। ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২-এ বর্ণিত বাহিনীকে বোঝানো হয়েছে।

Tags: আগ্নেয়াস্ত্রবগুড়াশেরপুর
Previous Post

ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হবে গণপরিবহনের ভাড়া: সড়ক মন্ত্রী

Next Post

মনের অজান্তেই চোখে জল আনছে এই নাটক!

Next Post

মনের অজান্তেই চোখে জল আনছে এই নাটক!

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT