চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয় লিগের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন শানাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসকে বড় ব্যবধানে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সেন্ট কিটসের বিশাল সংগ্রহের পিছে বড় অবদান রাখেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। যা দিয়ে লিগটির ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির মালিকও হয়ে গেছেন লঙ্কান ব্যাটার।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। জবাবে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস। সেন্ট কিটসের হয়ে ৪৩ বলে ৮ চার এবং ১২ ছক্কায় ১২১ রান করেন শানাকা। ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে রেকর্ড নিজের করে নেন।

ম্যাচের আগে শানাকা বলেছিলেন, ‘এখানকার পরিবেশ খুব উপভোগ করছি।’ নিজের পারফরম্যান্সে সেটারই প্রমাণ রেখেছেন লঙ্কান তারকা।

৩৯ বলে সেঞ্চুরিটি শানাকাকে সিপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ডে বসিয়েছে। আর সেন্ট কিটসকে দিয়েছে বিশাল রানের পাহাড়। ১৩৭ রানের জয়ে প্যাট্রিয়টস পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আরও শক্ত করে বসেছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। নেট রানরেট -০.৫৪৭ থেকে বেড়ে ০.৫৯৩তে পৌঁছেছে তাদের।

সিপিএলে শানাকার অর্জনের আগে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল। করেছিলেন টিম সেইফার্ট, শিমরন হেটমায়ার এবং অ্যান্ড্রু রাসেল।

চলতি আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান শানাকার। ২২৫ রান করে তালিকার দুইয়ে উঠে এসেছেন। ২৫৬ রান করে শীর্ষে নিউজিল্যান্ডের কলিন মুনরো।

Tags: ওয়েস্ট ইন্ডিজক্যারিবিয়ান প্রিমিয়ার লিগদাসুন শানাকাশ্রীলঙ্কাসিপিএল
Previous Post

সিডব্লিউইউতে ‘লাপাতা লেডিস’, আলোচনায় নারীর পরিচয় সংকট

Next Post

যে নারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, বাঁচানো গেল না সেই নারীকে

Next Post
ছবি: সংগৃহীত

যে নারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, বাঁচানো গেল না সেই নারীকে

অন্ধকারের ভেতর কী লুকিয়ে আছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT