চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 23, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের নৌকা ডুবে গেছে, উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের ও ১ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।

এমভি ওশেন উইনার ২০ অগাস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার ২২ অগাস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জানতে পারে যে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাহাজটির পরিচালনা কোম্পানি ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড জাহাজটির বিষয়ে সতর্কতা জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে।

ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘কতোজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত নই আমরা।’

তিনি জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে ঘটনাটি জানিয়ে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। বিজিত নামের তৃতীয় আরেকটি জাহাজ এই অভিযানে সাহায্য করতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড এ পর্যন্ত একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুইজনকে উদ্ধার করছে। কী কারণে এমভি ওশেন উইনার ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

Tags: বঙ্গোপসাগর
Previous Post

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

Next Post

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাকাইতে ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ, সিরিজ ড্র করার সুখস্মৃতি নিয়ে ফিরছে

শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন ফর্ম পূরণ করছে, স্কুলে শিক্ষকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT