চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:29 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডা প্রতিনিধি

কানাডায় চাকরি প্রার্থীরা স্বপ্নের চাকরি পেতে যে সব প্রতিকুলতার সম্মুখীন হন তা চিহ্নিত করা ও প্রতিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার উদ্যোগে টরন্টোর বাঙালীপাড়াখ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ফোরামের ৩য় ক্যারিয়ার সেমিনার। 

শনিবার (৮ অক্টোবর) কানাডার স্থানীয় সময় সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যারিয়ার সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা ও সেমিনারটি পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া।

কানাডায় আগত নুতন ইমিগ্রান্ট, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তরুণ যুবক এবং যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন, ক্যারিয়ার বদলাতে চান কিন্তু উপায় খুজে পাচ্ছেন না, তাদেরকে নানা ধরনের পরামর্শ দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্টারিও প্রদেশের এমপিপি ডলি বেগম।

এ ছাড়াও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী জনাব খালিকুজ্জামান, স্টেইট স্ট্রীট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড. সাফি ভুইয়া, মিনিষ্ট্রি অব হেলথের ফুড এন্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খান, বায়েসের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক ইমাম উদ্দীন, ফোরামের সাবেক সভাপতি ব্যারিষ্টার কামরুল হাফিজ, আমানেক্স ফাইনানসিয়াল এন্ড ইনভেষ্টমেন্ট টেকনোলজি কানাডার সিইও মোহাম্মদ রাব্বি এবং ফোরামের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হিরু। সেমিনারে উপস্হিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টুসহ আরো অনেকে।

বাংলাদেশী বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম তার বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার দীর্ঘ ২০ বছর যাবত নানান সমাজসেবামুলক কর্মকান্ডের জন্য সভাপতি রোকেয়া সুলতানার হাতে ক্রেষ্ট তুলে দেন।

অনুষ্ঠানটি সর্বাত্মকভাবে সফল করার জন্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন আখতার জামান, সহযোগিতা করেন তানজিলা আমিন, খোন্দকার সোহেল, সাজেদুন নাহার, হাবিবুল্লাহ পারভেজ, আসমা হক, নুরন নাহার, রুমানা আহমেদ প্রমুখ।

সবশেষে আগামী ১৫ই নভেম্বর দু:স্হদের মধ্যে গরম কাপড় বিতরণ, ফেব্রুয়ারীতে মহান একুশে পালন ও পবিত্র রমজানে ইফতার পার্টির কর্মসুচী সফল করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: কানাডা
Previous Post

চারজনের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

Next Post

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন অবসানের পথ খুঁজছেন সিনেটররা

Next Post
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শট, উইকেটের পাশে ফিল্ডার ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড জুটির পরও কিউইদের কাছে হারল উইন্ডিজ

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, নির্বাচন প্রক্রিয়া নির্দেশ করে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু ১৩ নভেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT