চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় গাড়িতে আগুন, গাছের গুঁড়ি ফেলে অবরোধ

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
1:35 অপরাহ্ন 04, আগস্ট 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লায় গাড়িতে আগুন লেগে ধোঁয়া ও অগ্নিকুণ্ড তৈরি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশব্যাপী অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে কুমিল্লায় গাড়িতে আগুন, সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ এবং বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

অপরদিকে, আন্দোলনকারীদের প্রতিহত করতে মাঠে অবস্থান রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, রোববার (৪ আগস্ট) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সড়কে বেরিকেড দিয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। এ সময় তারা স্থানীয় রিলায়েবল সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশন-এর পাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন দেয়। আগুনে পুরো গাড়িটি সড়কেই পুড়ে যায়। এসময় সময় তারা ফিলিং স্টেশনটিতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় বিক্ষোভ করে আন্দোলনকারীদের একটি অংশ। তাদেরকে মিছিল নিয়ে মহাসড়কের আলেখারচরের দিকে এগিয়ে আসতে দেখা যায়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় আন্দোলনকারীরা বেরিকেড দিয়েছে। মহাসড়কে যানবাহন একেবারেই নেই বললেই চলে।

আন্দোলনের প্রভাবে যানবাহন শূন্য রয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কও। রোববার সকাল থেকেই মহাসড়কটির বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করে আন্দোলনকারীরা। পরে তারা দেবিদ্বার উপজেলার ভিড়াল্লা এলাকায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কের যানবাহন না পেয়ে পথচারীদের অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আন্দোলনকারীদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তাদেরকে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে আন্দোলনকারী সন্দেহ হলে কাউকে ফিরিয়ে দিতেও দেখা গেছে। এ ছাড়া কুমিল্লা নগরীর মোড়ে মোড়েও আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অবস্থান নিতে দেখা যায়।

Tags: গাড়িতে আগুনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

রংপুরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত ২

Next Post

মিন্টো রোডে মন্ত্রী-আইজিপি বাসভবন সড়কে নিরাপত্তা বৃদ্ধি

Next Post
পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন্টো রোডে মন্ত্রী-আইজিপি বাসভবন সড়কে নিরাপত্তা বৃদ্ধি

মুন্সিগঞ্জে সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT