চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 20, মে 2026
in বিনোদন
A A
বিশিষ্ট ব্যক্তি কালো স্যুট ও সানগ্লাসে, পেছনে সাংবাদিক ও ফটোগ্রাফাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (১৯ মে) কান চলচ্চিত্র উৎসবে পরিচালক পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনী হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে হল থেকে দর্শকদের বের করে দেওয়া হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে একজন দর্শক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, কান উৎসবের মূল ভেন্যু পালে দো ফেস্টিভালের ভেতরে অবস্থিত বাজইন থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী চলাকালে এই ঘটনা ঘটে। প্রদর্শনী শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট পর এক প্রবীণ দর্শক নিজের আসনে অচেতন হয়ে পড়েন। এই ঘটনায় ঘাবড়ে যান তার পাশের দর্শকেরা। পরে শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। আতঙ্কিত হন অনেকে।

পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেয়। জরুরি দ্রুত চিকিৎসাসেবা দিতে দর্শকদের হল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে কর্তৃপক্ষ। উৎসবের আয়োজন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ভালো ছিল না। কিন্তু তিনি সচেতন ছিলেন এবং সাড়া দিচ্ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সঙ্গে সঙ্গে সেই অসুস্থ দর্শককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা সহায়তা শেষ হওয়ার পর চলচ্চিত্রটির প্রদর্শনী আবার শুরু করা হয়। শুরু থেকেই পুরো সিনেমাটি দেখানো হয়।

একই সময়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সিনেমাটির আনুষ্ঠানিক প্রিমিয়ার চলছিল। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক পেদ্রো আলমোদোভার। প্রিমিয়ার শেষে টানা প্রায় ৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়েছেন দর্শকেরা।

৭৯তম এই আয়োজনে সাত বছর পরে কান চলচ্চিত্র উৎসবে ফিরেছেন পরিচালক পেদ্রো আলমোদোভার। তিনি ‘বিটার ক্রিসমাস’ সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সিনেমাটি স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে। এর আগে ২০১৯ সালের পেইন অ্যান্ড গ্লোরি সিনেমা দিয়ে স্বর্ণপাম পুরস্কারের প্রতিযোগিতা করেন পেদ্রো।

Tags: কান চলচ্চিত্র উৎসবপেদ্রো আলমোদোভার
Previous Post

কাঁটাতারের আড়ালের পশ্চিমবঙ্গের প্রান্তিক কান্না

Next Post

সিএজি কার্যালয়ের বিশেষ সেবা সপ্তাহের সমাপনী

Next Post
সিএজি কার্যালয়ের বিশেষ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিএজি কার্যালয়ের বিশেষ সেবা সপ্তাহের সমাপনী

অভিনেতা সোহমের ছবি, শান্ত ও চিন্তিত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT