চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে শেয়ানে শেয়ানে টক্কর, কোন সিনেমা জিতবে পাম দ’র?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 25, মে 2023
in বিনোদন
A A
Three men posing together at a film event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ ফ্রান্সে সাগর পাড়ের শহরে চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ঘুরেফিরে এখন সবার প্রশ্ন একটাই-কোন ছবি জিততে পারে স্বর্ণপাম?

এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই তালিকায় এবার স্থান পেয়েছে সাত নারী পরিচালকের কাজ। সমালোচকরা মনে করছেন এবছরের কান চলচ্চিত্র উৎসবে পাম দ’রের দৌড়ে এগিয়ে আছে কেন লোচের ‘দ্য ওল্ড ওক’ এবং জাস্টিন ট্রিয়েটের ‘অ্যানাটমি অফ অ্যা ফল’।

দুর্গত শিশুদের ছবি, যারা ক্ষতিগ্রস্ত ও অসহায় অবস্থায় রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণপাম জেতার সম্ভাব্য তালিকা তৈরির ক্ষেত্রে এবছর কোনো নির্দিষ্ট ছবিকে এগিয়ে রাখা সম্ভব নয়। কারণ একাধিক গুণী নির্মাতার অসাধারণ কিছু ছবি এবার লড়ছে। তবে চলচ্চিত্র বিশ্লেষক ও সমালোচকদের মন্তব্যের প্রেক্ষিতে স্বর্ণপামের দৌড়ে এগিয়ে থাকা পাঁচ ছবির নাম দেয়া হলো।

  • অ্যানাটমি অব ফল (জাস্টিন ট্রিয়েট)
  • অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে সিলান)
  • দ্য ওল্ড ওক (কেন লোচ)
  • মনস্টার (হিরোকাজু কোর-এডা)
  • অ্যাস্টেরয়েড সিটি (ওয়েস অ্যান্ডারসন)

একজন ব্যক্তি দ্য অল্ড অ্যাকের বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো (জেসিকা হাউসনার), দ্য জোন অব ইন্টারেস্ট (জোনাথন গ্লেজার), ফলেন লিভস (আকি কাউরিসমাকি), ফোর ডটার্স (কাউথার বেন হানিয়া), অ্যাস্টেরয়েড সিটি (ওয়েস অ্যান্ডারসন), অ্যানাটমি অফ অ্যা ফল (জাস্টিন ট্রিয়েট), মনস্টার (হিরোকাজু কোর-এডা), সল ডেল’আভেনিয়ার (নান্নি মরেট্টি), লা চিমেরা (এলিস রোওয়াকের), লাস্ট সামার (ক্যাথেরিন ব্রেইল্লাত), দ্য পট আউ ফেউ (ট্রান আন হুং), অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে চেইলান), মে/ডিসেম্বর (টড হেইন্স), রাপিটো (মার্কো বেলোচ্চিও), ফায়ারব্র্যান্ড (করিম আইনুজ), দ্য ওল্ড ওক (কেন লোচ), বানেল এট আদমা (রামাতা-তৈলায়ে সি), পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডারস), ইয়থ (ওয়াং বিং), ব্ল্যাক ফ্লাইস (জঁ স্টিফান সুভ্যার) এবং হোমকামিং (ক্যাথেরিন কোরসিনি)। এই ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমা পাবে স্বর্ণপাম। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্বর্ণপাম বিজয়ীর নাম।

প্রকৃতি ও শান্তির জন্য একজন ব্যক্তি নদীর পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতা বিভাগে বাইরেও এবার কান মাতিয়েছে তারকাবহুল বেশ কিছু সিনেমা। এর মাঝে আছে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি (জেমস ম্যানগোল্ড), কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (মার্টিন স্করসিস) এর মতো তারকাবহুল সিনেমা।

এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তার নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ব্রি লারসন, পল ড্যানো, মরিয়ম টুজানি, দনি মিনোশে, রুঙ্গানো নিয়োনি, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন এবং জুলিয়া দুকুরনো।

Tags: কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনস্বর্ণপাম
Previous Post

গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করে এমন সবার জন্য মার্কিন ভিসা নীতি প্রযোজ্য

Next Post

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি মো. আলমগীর

Next Post
গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ইসি মো. আলমগীরের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি মো. আলমগীর

বৃদ্ধকে পুলিশ সদস্যরা escort করছে, ঘটনাস্থলের বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৬৫ বছরের বৃদ্ধ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT