চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি, মেরিল স্ট্রিপ ও মেসি দিয়ে শুরু কান উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 15, মে 2024
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা চোপড়া কান চলচ্চিত্র উৎসবে সেজে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। মঙ্গলবার (১৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এই আয়োজন উদ্বোধন করেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। ৩৫ বছর পর কানের গালিচায় হাঁটলেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণপাম।

আকাশে মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়া সত্ত্বেও ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ছিল তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল। লিলি গ্ল্যাডস্টোন, গ্রেটা গারউইগ, ওমর সি, জেন ফন্ডা, জুলিয়েট বিনোচে এবং অন্যান্য তারকারা সন্ধ্যায় উৎসবে যোগ করেছেন গ্ল্যামার।

তবে অনেকের মতে অন্ধকারাচ্ছন্ন আকাশ চলচ্চিত্র ব্যবসার অবস্থার প্রতিফলন। হলিউড স্টুডিওগুলিতে এখনও অভিনেতা এবং লেখকদের স্ট্রাইক চলমান। গত বছরের বেশিরভাগ সময় প্রোডাকশন হাউজগুলো স্থবির হয়ে ছিল। মহামারী চলাকালীন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো জনপ্রিয়তা পেয়েছে, সেই প্রভাব রয়ে গেছে এখনও।

ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন ছিলেন সঞ্চালনায়। তার আমন্ত্রণে উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার আগেই উপস্থিত হয়েছিলেন বাকি আট বিচারক।

কান উৎসবে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এবার কানের লাল গালিচায় নজর কেড়েছে মেসি। হাসি মুখে লাল গালিচায় হেঁটেছে, ছবি তোলার জন্য পোজও দিয়েছে কুকুরটি। গত বছর কানে স্বর্ণপাম জয় করা ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ছবিতে কাজ করেছে এই কুকুর।

এবছর অনস্ক্রিনে যেসব সিনেমা প্রদর্শন করা হবে তার চেয়ে অফস্ক্রিনের নাটকীয়তা কোনো অংশে কম নয়।

এই বছরের শুরুর দিকে ফরাসি অভিনেত্রী জুডিথ গডরেচে তার কৈশোরে দুই চলচ্চিত্র পরিচালক দ্বারা ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগের পর, ফরাসি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুরু হয় মি টু আন্দোলন। উৎসবের প্রথমে দিনে গডরেচের সিনেমা ‘মই অসি’র প্রিমিয়ার উপলক্ষে হাজির হয়েছিলেন অভিনেত্রী। মিটু মুভমেন্ট পুরা ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়া প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটি অগ্রগতির ইঙ্গিত দেয়।’

কান উৎসবের প্রথম দিনে সবাই ফুরফুরে মেজাজে থাকলেও গাজা এবং ইউক্রেনের এই যুদ্ধের সময় এ বছরের কান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিল্পী ও নির্মাতারা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ক্রয়েসেট, কানের কেন্দ্রীয় হাব এবং উৎসবের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব উৎসবে পড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা সত্ত্বেও, উদ্বোধনী রাতে অনুষ্ঠানের বাইরে দর্শকদের ভিড় ২০২৩ সালের চেয়ে বেশি নমনীয় ছিল। গত বছর ডেপকে অভিযুক্ত করার পরে ‘জিন ডু ব্যারি’ প্রিমিয়ারের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল ছিলেন দর্শকরা। এবছর পরিস্থিতি ছিল স্বাভাবিক।

ইমানুয়েল বোয়ার, যিনি অর্ধেক বছর কানে থাকেন এবং প্রতি বছর একজন দর্শক হিসাবে উদ্বোধনী রাতের উৎসবে আসেন, তিনি এই বছরের উৎসবকে ‘প্রাণহীন’ বলেছেন। তার পেছনের কারণ হিসেবে তিনি বলেন, ‘হয়তো আবহাওয়ার কারণে, কিন্তু গত বছর আরও উত্তেজনা ছিল।’

এবার মূল প্রতিযোগিতায় ঠাঁই পেয়েছে ২২টি, আঁ সার্তে রিগায় ১৫টি, প্রতিযোগিতার বাইরে পাঁচটি, মিডনাইট স্ক্রিনিংসে চারটি, কান প্রিমিয়ারে ছয়টি এবং স্পেশাল স্ক্রিনিংসে স্থান পেয়েছে পাঁচটি চলচ্চিত্র।

বিচারকদের তালিকায় গ্রেটা গারউইগ তো আছেনই, তার সঙ্গে আরও আছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্লাডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান। পুরুষ বিচারকরা হলেন স্বর্ণপামজয়ী জাপানি হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা এবং ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।

৭৭তম এ আসর ১২ দিন ধরে চলবে। ২৫ মে এর পর্দা নামবে।

সূত্র: ভ্যারাইটি

Tags: কান চলচ্চিত্র উৎসবগ্রেটা গারউইগমেরিল স্ট্রিপলিড বিনোদনলিলি গ্ল্যাডস্টোন
Previous Post

রাজধানীতে ব্যাটারিচালিত যান বন্ধ, সারাদেশে ‘নো হেলমেট নো ফুয়েল’

Next Post

আইপিএলে প্লে-অফের লড়াইয়ে এখন যার যেমন সমীকরণ

Next Post
ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন আইপিএল প্লে-অফের ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে প্লে-অফের লড়াইয়ে এখন যার যেমন সমীকরণ

দুদকের মামলায় সাবেক এমপি পোটনসহ ৫ জন কারাগারে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের মামলায় সাবেক এমপি পোটনসহ ৫ জন কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT