চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কান উৎসব নাকি ফ্যাশন শো?’, প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 21, মে 2023
in বিনোদন
A A
বিবেক অগ্নিহোত্রী বক্তৃতা দিচ্ছেন, চোখে চশমা, গোঁফ ও দাড়ি, হাতের ইশারায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন চলচ্চিত্র উৎসব কান। গোটা বিশ্বের সেরা ছবি, ছবি নির্মাতা এবং বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকাদের নিয়ে বসে কানের আসর। যেই তালিকা থেকে বাদ যান না ভারতীয় তারকারাও।

চলতি বছরের কানের গালিচায় দেখা গেছে ঐশ্বরিয়া রাই বচ্চন, সারা আলি খান, ম্রুণাল ঠাকুরের মতো তারকাদের। নিজেদের পোশাকের মাধ্যমে কানের গালিচায় ছাপ রেখেছেন তারা সবাই। তবে, কান চলচ্চিত্র উৎসব কি আদৌ শুধু আকর্ষণীয় ও পরিপাটি পোশাক পরে নিজেদের পরিচিতি তৈরি করার জায়গা নাকি বিশ্বের সেরা সব চলচ্চিত্র প্রদর্শনের আসর? যদি চলচ্চিত্র প্রদর্শনের আসরই হয়ে থাকে তবে কোথায় ভারতীয় ছবি? এই নিয়েই এবার প্রশ্ন তুললেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেল থেকে পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, ‘‘আপনি কি জানেন, কান চলচ্চিত্র উৎসব কি আসলেই চলচ্চিত্রের উৎসব? যদি আপনি মনে করে থাকেন এটা আকর্ষণীয় ও পরিপাটি পোশাক প্রদর্শনের আসর, তা হলে আমার মনে হয় আপনাকে এটা এক বার মনে করিয়ে দেওয়া উচিত যে, এটা কোন ফ্যাশন শোয়ের মঞ্চ নয়।’’

কারও নাম উল্লেখ না করলেও এই টুইট যে বিবেক কানে উপস্থিত ভারতীয় তারকাদেরই যে উদ্দেশ্য করেছেন, তা বেশ পরিষ্কার। তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন অভিনেত্রী মীরা চোপড়াও। বিবেকের কথার সুর টেনেই মীরা লেখেন, ‘‘এটা খুবই দুঃখের। আমি গত বছর গিয়ে এই একই কথা বলেছিলাম, যে, এটা একটা ফ্যাশন শোয়ে পরিণত হয়েছে। বলিউড শুধু সবার পোশাক নিয়ে কথা বলে, আর পোশাক নিয়ে এই আলোচনা এমন পর্যায়ে চলে যায় যে, তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন, অন্য কোনো দেশে এমনটা হয় না। তারা ফ্যাশন নিয়ে এতটাও মাথা ঘামায় না।’’

চলতি বছরে ভারতীয় ছবি হিসাবে কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’, কানু বেহলের ‘আগ্রা’র মতো ছবি। তবে এই দুই ছবির কলাকুশলীকে এখনও তেমন ভাবে দেখা যায়নি কানের লাল গালিচায়। তবে কি ভারতীয় ছবি আদৌ জায়গা পাবে কানে? নাকি তারকাদের ফ্যাশনেই আটকে থাকবে ভারতীয় বিনোদন জগতের দৌড়?

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Tags: কান চলচ্চিত্র উৎসববিবেক অগ্নিহোত্রী
Previous Post

সেইসব দিন মনে পড়ছে জাভির

Next Post

২০ বছরে ‘তারকা কথন’

Next Post
চ্যানেল আই অনলাইন এর ২০ বছর পূর্তি উপলক্ষে তারকা কথন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছরে ‘তারকা কথন’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা আগ্রাসন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-৭ আলোচনার শীর্ষে ‘চীনা আগ্রাসন’ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT