চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, চীনের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজের ছবি, চীনের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানকে স্বাধীন দেশ নয়, বরং নিজেদের অংশ মনে করে চীন। এ কারণে তাইওয়ান প্রণালী দিয়ে কানাডার যুদ্ধজাহাজ যাওয়ায় তীব্র সমালোচনায় মুখর হয়েছে চীন।তবে এর জবাব দিয়েছে তাইওয়ানও। এই প্রণালীর মালিকানা চীনের নয় এবং উত্তেজনা সৃষ্টির যে-কোনো প্রচেষ্টা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ছাড়াও কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোর জাহাজ মাসে অন্তত একবার এই প্রণালী দিয়ে যাতায়াত করে। এই দেশগুলো তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে। ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রণালীটি অতিক্রম করে। এই অভিযান নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন।

যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল পরিচালনার মাধ্যমে চীন মার্কিন যুদ্ধজাহাজ চলাচলের প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানিয়েছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ান অবশ্য জানিয়েছে, দেশগুলোর এই প্রণালী দিয়ে চলাচলের স্বাধীনতাই প্রণালীটির আইনি অবস্থান সুনিশ্চিত করে। চীন এই প্রণালীকে অভ্যন্তরীণ সমস্যা আখ্যা দিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছে বলেও দাবি তাইওয়ানের। তাইওয়ান বরাবরই দ্বীপটির আশেপাশে চীনা সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

দ্বীপটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা কেবল তাইওয়ানের উদ্বেগের বিষয় নয়, বরং বিশ্বজুড়ে মুক্ত ও গণতান্ত্রিক দেশগুলোর জন্যও একটি সাধারণ উদ্বেগের বিষয় তাইওয়ান প্রণালীতে উত্তেজনা তৈরির জন্য কমিউনিস্ট সেনাবাহিনীর (চীনের) যেকোনো প্রচেষ্টা বিশ্ব নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি হয়ে দাঁড়াবে বলেও মনে করে দেশটি।

তাইওয়ানের এমন অবস্থান নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা তাইওয়ান বিষয়ক দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সোমবার সকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগের ২৪ ঘণ্টায় চীনের কর্মকাণ্ডের দৈনিক আপডেটে জানিয়েছে। তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমে এবং প্রণালীতে ৪১টি চীনা সামরিক বিমান এবং নয়টি জাহাজ অবস্থান করার কথা জানিয়েছে চীন। তাইওয়ান প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চালানোর জন্য কানাডার তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি।

পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, কানাডার কর্মকাণ্ড ইচ্ছাকৃত ঝামেলা সৃষ্টি করেছে এবং প্রণালীটিতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। চীনা এবং তাইওয়ান দুই সরকারের পক্ষ থেকেই জাহাজটিকে অটোয়া নামে চিহ্নিত করেছে। রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল এবং তাইওয়ানের বাহিনীও এর ওপর নজর রেখেছিল।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জাহাজের যাত্রাকে স্বাগত জানিয়ে রোববার বলেছে, কানাডা আবারও তাইওয়ান প্রণালীর স্বাধীনতা, শান্তি এবং উন্মুক্ততা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং তাইওয়ান প্রণালীতে আন্তর্জাতিক জলসীমার বিষয়ে তাদের দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে। চীনের প্রতিক্রিয়ার ব্যাপারে ক্যানাডার সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।

Tags: চীনডি ডব্লিউ স্টোরিতাইওয়ান
Previous Post

শেখ হাসিনাসহ ৪৬ জনের তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে জমা দিতে নির্দেশ

Next Post

দেশে শয়তান যত দিন থাকবে, ডেভিল হান্ট তত দিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে শয়তান যত দিন থাকবে, ডেভিল হান্ট তত দিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিন শিক্ষার্থীর ছবি, কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে সড়কে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ, সড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT