চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃতি শিক্ষার্থীদেরকে কানাডিয়ান ইউনিভার্সিটির সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
কৃতি শিক্ষার্থীদের কানাডিয়ান ইউনিভার্সিটির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য কলেজের অধ্যক্ষ ও ২০২৩ সালে এইচএসসি পাসকৃত কৃতী শিক্ষার্থীরা। কৃতী শিক্ষার্থীদের ‘ড. চৌধুরী নাফিজ সারাফাত মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালদের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গিয়াস উ আহসান। আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রা‌স্টিজ এর প্রধান উপ‌দেষ্টা প্রফেসর ড. জিয়াউল হক মামুন, সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. রিদওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক এ এস এম সিরাজুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘আপনারা আমাদের দেশের নতুন দিগন্তের আলোকছটা। আপনাদের ইচ্ছাশক্তি এবং মেধা দিয়ে আপনারা অসম্ভবকে সম্ভব করতে পারেন। নিজের উপর আস্থা ও পরিশ্রমের মাধ্যমেই কেবল তা করা সম্ভব।’

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনেম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল  মাইনুদ্দিন মোনেম, পরিচালক ডা. ফারহানা মোনেম।

মাইনুদ্দিন মোনেম তার বক্তৃতায় বলেন, ‘দেশ এবং জাতির উন্নতির চরম শিখরে পৌঁছাতে মেধাবী ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। আমাদের জাতীয় নেত্রী শেখ হাসিনা যেভাবে তার নিঃস্বার্থক নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদের নিঃস্বার্থভাবে জাতির উন্নতিতে অবদান রাখতে হবে। ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।’

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য শীতকালীন পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

Previous Post

রাবির আইবিএ ইনস্টিটিউটের নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবি

Next Post

২০ লাখে কেকেআরে সাকিব

Next Post
কলকাতা নাইট রাইডার্সের লোগো, ক্রিকেটের আইকনিক দল. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ লাখে কেকেআরে সাকিব

আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি নারীদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি নারীদের ফাঁদে পড়ার করুণ গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT