চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিনকে ঘিরে কানাডার শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:55 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
কানাডার শপিং মলে বড়দিনের উপচে পড়া ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কানাডার প্রতিনিধি

বড়দিনকে ঘিরে কানাডার শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সান্তা ক্লজের উপহার নিতে আর প্রিয়জনদের উপহার দিতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে মলগুলোতে ক্রেতা বিক্রেতাদের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‌‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। কানাডিয়ানরা সারা বছরই অপেক্ষায় থাকেন এ দিনটির। দিনটি শুরু হওয়ার আগেই পুরো ডিসেম্বর মাসজুড়েই থাকে আনন্দ উৎসবের আয়োজন।

বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান-প্রদান। সান্তা ক্লজ আর প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ।

বড়দিনকে ঘিরে পুরো কানাডা উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে সেজেছে। শুরু হয়েছে হলিডে সিজন। আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। শপিং কমপ্লেক্সগুলোয় দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এ উৎসবে।

ছোট ছোট কোমলমতি শিশু-কিশোরদের কাছে সান্তা ক্লজ অন্যতম আকর্ষণ। শিশু-কিশোরদের আনন্দে আনন্দিত হয় বড়রাও। সারা বছরের কর্মব্যস্ততাময় একঘেয়েমি জীবন থেকে বের হয়ে এসে পরিবারের সঙ্গে মিলিত হয়ে মেতে ওঠে বড়দিনের আনন্দ-উৎসবে।

ইতোমধ্যে বিভিন্ন কমিউনিটির নেতারা রাস্তায় রাস্তায় ‘মেরি ক্রিসমাস’ সম্বলিত পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন শপিংমল ও পরিবহনগুলোতে লেখা হয়েছে ‘হ্যাপি হলিডে’।

অন্যদিকে বড়দিন এর আর মাত্র দুই দিন বাকি থাকায় কানাডার বিভিন্ন শপিং মলগুলোতে কেনাকাটার ব্যস্ততা তুঙ্গে উঠেছে। শেষ মুহূর্তের উপহার কিনতে সপ্তাহান্তে বিপুলসংখ্যক ক্রেতা মলগুলোতে ভিড় করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও মলগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো, তবে এ বছর অনেকেই আগের তুলনায় খরচ কমিয়ে কেনাকাটা করছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেকে প্রয়োজনের বাইরে অতিরিক্ত কেনাকাটা এড়িয়ে চলছেন।

বেশিরভাগ ক্রেতাই জানান, তারা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের জন্য সীমিত পরিসরে উপহার কিনছেন। ব্যবসায়ীরা বলছেন, ভিড় থাকলেও বিক্রির পরিমাণ সব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না।

তবুও বড়দিনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে শপিং মলগুলোতে কেনাকাটার চাপ অব্যাহত রয়েছে।

খ্রিষ্টধর্মের অনুসারী অ্যানথনি জ্যাকব বলেন, সমগ্র বিশ্ববাসীর সুখ-শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামী পৃথিবীতে আমরা যেন ভালো থাকি, এটাই আমাদের প্রার্থনা।

Tags: বড়দিন
Previous Post

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

Next Post

একনেক সভায় ২০টি প্রকল্প অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একনেক সভায় ২০টি প্রকল্প অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা

নেতৃবৃন্দের সমঝোতা সভা, বিভিন্ন দলের প্রতিনিধি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সঙ্গে জমিয়তে উলামা ইসলামের নির্বাচনী সমঝোতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT