চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় খালিস্তানি হরদীপ হত্যায় ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আছে: ট্রুডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
প্রধান বক্তা বক্তৃতা দিচ্ছেন, সভায় উপস্থিত দর্শক ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জুন মাসে কানাডায় মৃত্যু হয়েছিল খালিস্তানি হরদীপ সিং নিজ্জারের। সেই ঘটনায় ভারতীয় একজন কূটনীতিক যুক্ত আছে বলে দাবি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই অভিযোগের পর সম্প্রতি একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির তথ্য অনুসারে, গতকাল (১৮ সেপ্টেম্বর) সোমবার কানাডার আইনসভা হাউজ অব কমন্সে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানান, হারদ্বীপ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন কানাডার গোয়েন্দারা।

তিনি বলেন, কানাডার মাটিতে কানাডার নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে কোনো বিদেশি সরকারের সংশ্লিষ্টতা অগ্রহণযোগ্য। এটি আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি।

সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি নিশ্চিত করেছেন, হরদীপ সিং নিজ্জারের খুনের সঙ্গে জড়িত থাকায় ভারতের একজন কূটনীতিককে বহিষ্কার করছে কানাডা সরকার। তবে সেই কূটনীতিকের নাম তিনি প্রকাশ করেননি।

তিনি বলেন, কানাডার একজন নাগরিকের হত্যায় বিদেশি সরকারের হাত রয়েছে, এমন অভিযোগ খুবই গুরুতর। এটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আজ আমরা এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করছি।

উল্লেখ্য, হারদ্বীপ সিং ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক ছিলেন। তিনি ভারতে শিখদের আলাদা খালিস্তান রাষ্ট্রের দাবির আন্দোলনের অন্যতম বড় নেতাও ছিলেন। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে অজ্ঞাত মুখোশধারীদের গুলিতে নিহত হন শিখ সম্প্রদায়ের নেতা হারদ্বীপ সিং নিজ্জার। তাকে ২০ বারেরও বেশি গুলি করা হয়।

Tags: কানাডার প্রধানমন্ত্রীজঙ্গিজাস্টিন ট্রুডোহরদীপ সিং নিজ্জার
Previous Post

আল হিলালকে জেতাতে পারেননি নেইমার

Next Post

চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন শীর্ষ মার্কিন কর্মকর্তা

Next Post
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন শীর্ষ মার্কিন কর্মকর্তা

অশ্বিন ভারতের ক্রিকেট দলের খেলোয়াড়, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেন অশ্বিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT