চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:11 পূর্বাহ্ন 14, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার মন্ত্রিসভার নাম ঘোষনা করে শপথ নিয়েছেন। এবারের মন্ত্রিসভায় নতুন পুরাতনের সমন্বয়ে গঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভার মূল উদ্দেশ্যে “বিল্ড বেবী বিল্ড” বা শক্তিশালী কানাডা গঠন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্যারিফ যুদ্ধের মোকাবেলা করা।

এবারের মার্ক কার্নি’র মন্ত্রিসভায় তিনি নিজেসহ মোট মন্ত্রিসভার সদস্যসংখ্যা ২৯ জন। এছাড়াও “সেক্রেটারি অফ স্টেট” নামে আরো দশজন কে তিনি নিয়োগ দিয়েছেন। তার মন্ত্রিসভায় ২৮ জনের মধ্যে ২৪ জনই নতুন মুখ। এরমধ্যে ১৩ জন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মার্ক কার্নি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের ও রেখেছেন। তিনি মনে করেন, কানাডার চ্যালেঞ্জের এই মুহূর্তে অভিজ্ঞদের খুব দরকার। এরমধ্যে ফ্রান্সোইস-ফিলিপি চামপেন অর্থমন্ত্রী, মিলানী জলি শিল্প মন্ত্রী, অনিতা আনান্দ পররাষ্ট্র মন্ত্রী এবং ডমিনিক লি ব্লানক ইন্টার গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স মন্ত্রী। এই চার মন্ত্রণালয়ে তিনি অভিজ্ঞদের রেখেছেন। যারা জাস্টিন ট্রুডো’এর সরকারের মন্ত্রীসভায়ও ছিলেন।

এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ অভিবাসী মন্ত্রী হিসেবে তিনি নোভাসকোশিয়ার নতুন এমপি লিনা দিয়াব কে দায়িত্ব দিয়েছেন। ফেডারেল পার্লামেন্টে তিনি নতুন হলেও এর আগে তিনি প্রভিন্সিয়াল পার্লামেন্টে ছিলেন।

কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অভিবাসন মন্ত্রী পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’এর মন্ত্রিসভায় দেখা গেছে অভিবাসন মন্ত্রীরা দুই বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ করতে পারেনি। বিভিন্ন কারণে তাঁরা থাকতে পারে নি। অন্যদিকে”সেক্রেটারি অফ স্টেট” পদে যারা থাকবেন তাদের বিশেষ কিছু দায়িত্ব দেয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’ ও মার্ক কার্নির প্রথম মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন এমন অনেক গুরুত্বপূর্ণ হেভি ওয়েটের মন্ত্রী নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছে। এরমধ্যে বাঙালি অধ্যুষিত এলাকার বিল ব্লেয়ার ও নাথানিয়াল দুজন মন্ত্রীর সাথেই বাঙালি কমিউনিটির খুবই ভালো সম্পর্ক ছিল। তাঁরা মার্ক কার্নির নতুন মন্ত্রিসভায় স্থান পায়নি।

এদিকে মার্ক কার্নির নতুন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই নতুন মুখ হওয়ায় অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তবে মার্ক কার্নি বলেছেন, নতুন এই মন্ত্রিসভার প্রথম এবং প্রধান কাজ হবে কানাডার বর্তমান অর্থনৈতিক অবস্থাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। “বিল্ড বেবী বিল্ড” বা শক্তিশালী কানাডার উন্নয়নে তাঁর যে থিওরি তা বাস্তবায়নের জন্যই তিনি নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাদেরকে নিয়েই তিনি কানাডার জনগণের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে কাজ করবেন।

এছাড়াও তিনি নতুন মুখের মন্ত্রিসভা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্যারিফ যুদ্ধের মোকাবেলা করতে চান। তিনি মনে করেন, এই মন্ত্রিসভাই পারফেক্ট বা যথোপযুক্ত যা অর্থনৈতিক উন্নয়নে ও নতুন কানাডার জন্য কাজ করবে। অন্যদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞতা কম বা বেশি গুরুত্বপূর্ণ নয়, কতটা তারা কাজ করবে সেটাই এখন কানাডার গুরুত্বপূর্ণ বিষয়।

মন্ত্রিসভার শপথ গ্রহণের পর কনজারভেটিভ পার্টির বিরোধী দলীয় নেতা পিয়েরে পয়লিয়েভ নতুন মন্ত্রিসভা কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ভালো কাজে আমার ও আমার দলের সমর্থন থাকবে, ভালো না হলে কঠোর সমালোচনা করবো।

লিবারেল পার্টি গত ২৮ এপ্রিলের নির্বাচনে এখন পর্যন্ত ১৭০ টি আসন পেয়েছে যেখানে ১৭২ টি আসন হলে তাঁরা নিজেরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেত। কিন্তু মাত্র দুটি আসনের জন্য এখন তাদের যে কোন সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে অন্য দলের উপর নির্ভর করতে হবে।

তবে মার্ক কার্নি স্পষ্ট করে বলেছেন, যে যাকেই ভোট দিক না কেন, তিনি কানাডার জনগণের প্রধানমন্ত্রী। কোন দলের নয়। আর এই মানসিকতা নিয়েই তিনি কাজ করবেন। অন্যদিকে জবিশ্লেষকরা বলছেন, পুরো কানাডা তাকিয়ে আছে মার্ক কার্নির দিকে –দেখা যাক, এখন শুধু অপেক্ষার পালা!

Tags: কানাডানতুন মন্ত্রিসভাপ্রধানমন্ত্রী মার্ক কার্নিশপথ গ্রহণ
Previous Post

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Next Post

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

Next Post
যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ সম্মেলনে বক্তা, বিশ্ব মানচিত্রের স্ক্রিন পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

শাহবাগ থানায় সাম্য হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা, গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT