চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধে সামরিক ভূমিকা নাকচ করছে না কানাডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 05, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানে সামরিক অভিযানে কানাডা জড়াতে পারে এমন সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যদিও এর আগে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছিলেন।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজের সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্নিকে প্রশ্ন করা হয় কোন পরিস্থিতিতে কানাডা এই যুদ্ধে জড়াতে পারে কি না।

জবাবে তিনি বলেন, কোনো অংশগ্রহণের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা যায় না। তবে তিনি এটিকে একটি কাল্পনিক প্রশ্ন বলেও উল্লেখ করেন।

কার্নি বলেন, আমরা আমাদের মিত্রদের পাশে থাকব এবং সবসময় কানাডিয়ানদের নিরাপত্তা রক্ষা করব।

এর আগে তিনি বলেন, ইরানের ওপর হামলাকে তিনি কিছুটা দুঃখের সঙ্গে সমর্থন করেছেন, কারণ এটি ভেঙে পড়া বৈশ্বিক শৃঙ্খলার একটি চরম উদাহরণ।

কানাডার প্রধানমন্ত্রী আরও জানান, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান হামলার বিষয়ে কানাডাকে আগে থেকে জানানো হয়নি।

অস্ট্রেলিয়া সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের আগে থেকে জানানো হয়নি এবং অংশ নেওয়ার জন্যও বলা হয়নি।

কার্নির মতে, প্রাথমিকভাবে এসব হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘের সঙ্গে আলোচনা না করেই এবং কানাডাসহ মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়াই এই পদক্ষেপ নিয়েছে।

তবে এসব হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অন্যদের নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে দেশে ফিরতে সহায়তা চেয়ে দুই হাজারের বেশি কানাডীয় নাগরিক সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি জানান, সহায়তার অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এছাড়া কাতার থেকে ২৩০-এর বেশি, লেবানন থেকে অন্তত ১৬০, ইসরায়েল থেকে ৯০-এর বেশি এবং ইরান থেকে ৭৪ জন কানাডীয় সাহায্য চেয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুমতি সাপেক্ষে সেখান থেকে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

মধ্যপ্রাচ্যের অনেক এলাকায় এখনও বাণিজ্যিক ফ্লাইট কার্যত বন্ধ রয়েছে। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটি দুবাই বিমানবন্দরসহ উপসাগরীয় অঞ্চলের বড় বড় বিমানবন্দরও সংঘাতের কারণে প্রায় বন্ধ হয়ে গেছে।

ফলে কোভিড-১৯ মহামারির পর এটিই সবচেয়ে বড় ভ্রমণ বিঘ্ন হিসেবে দেখা দিচ্ছে। ইতোমধ্যে ব্রিটেন ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সরকার নিজেদের নাগরিকদের ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলকানাডাকানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিযুক্তরাষ্ট্রযুদ্ধহামলা
Previous Post

৭ এপ্রিল বগুড়ায় বসছে সংগীতের মহাযজ্ঞ

Next Post

তুরস্কে আক্রমণ কেন ইরানের জন্য ঝুঁকিপূর্ণ?

Next Post

তুরস্কে আক্রমণ কেন ইরানের জন্য ঝুঁকিপূর্ণ?

প্রতিপক্ষকে সমকামী বলায় ৬ ম্যাচ নিষিদ্ধ ইউনাইটেডের মিডফিল্ডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT