চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় হকি খেলোয়াড়দের যৌন নিপীড়নের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 পূর্বাহ্ন 26, জুলাই 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
কানাডার হকি দল জয় উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরের সাথে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালে বিশ্ব জুনিয়র হকি দলের সদস্যদের সঙ্গে একটি কথিত গোষ্ঠীর যৌন নির্যাতনের খবর ছড়ানোর পর থেকে কানাডায় তোলপাড় চলছে। বিষয়টি নিয়ে রাজনীতিবিদ, কর্পোরেট স্পনসর, ভিকটিমদের আইনজীবীরা এবং সমর্থকদের তোপের মুখে রয়েছে হকি কানাডা।

মঙ্গলবার এবং বুধবার কানাডিয়ান হেরিটেজের স্থায়ী কমিটি বৈঠক করবে, যেখানে এমপিরা হকি কানাডার প্রধানদের যৌন নিপীড়নের বিষয়ে প্রশ্ন করতে পারেন।

ভিকটিমদের আইনজীবীরা হকি কানাডার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং সংগঠনের নিজেকে রূপান্তর করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গবেষকরা বলেছেন, স্বাধীন এমন লোকদের তৃতীয় পক্ষ হিসেবে আনা প্রয়োজন, যারা হকিতে বিনিয়োগ করেন না।

কানাডার অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলের খেলোয়াড়রা সোমবার হকি কানাডার নির্বাহী এবং বোর্ড অফ গভর্নরদের কাছে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। হকি কানাডার যৌন নিপীড়নের অভিযোগ পরিচালনার বিষয়ে সংসদীয় শুনানির দ্বিতীয় দফায় তারা চিঠিটি প্রকাশ করে।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা সমস্ত কানাডিয়ানদের সাথে প্রশ্নে থাকা ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত এবং একইসঙ্গে (হকি কানাডার) মধ্যে বিদ্যমান কাঠামো, শাসন এবং পরিবেশের দাবিতে একাত্ম হয়েছি।’

হকি কানাডা খেলাধুলায় ‘বিষাক্ত’সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছে। সংস্থাটির যৌন নিপীড়নের অভিযোগগুলো পরিচালনার বিষয়ে সংসদীয় শুনানির দ্বিতীয় দফার আগে বিষয়টি সামনে আসে।

সংস্থাটি চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ক্ষমতার অপব্যবহার এবং যৌন হয়রানির সমস্ত অভিযোগের জন্য একটি সম্পূর্ণ গোপনীয় ট্র্যাকিং এবং রিপোর্টিং পদ্ধতি স্থাপন করবে। পরে বার্ষিকভাবে সব ঘটনা সর্বজনীনভাবে প্রকাশিত হবে।

রিপোর্টে হকি কানাডা অভিযোগের কী তথ্য প্রকাশ করা হবে তা জানায়নি। তবে যৌন নির্যাতনের ঐতিহাসিক অভিযোগ অন্তর্ভুক্ত করা হবে না। কেউ সংগঠনের আচরণবিধি লঙ্ঘন বা তদন্তে অংশ নিতে অস্বীকার করলে আজীবন নিষিদ্ধ হতে পারে।

এদিকে, ২০০২-০৩ সালে ওয়ার্ল্ড জুনিয়র হকি দলের সদস্যদের সঙ্গে জড়িত আরেকটি গ্রুপের যৌন নিপীড়নের বিষয়ে গত সপ্তাহে পৃথক অভিযোগের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হ্যালিফ্যাক্স পুলিশ বলেছে, তারা সেই ঘটনার তদন্তও শুরু করেছে।

কানাডার লিবারেল দলের এমপি হেডি ফ্রাই বলেছেন, ‘হকি আমাদের জাতীয় খেলা। আমরা অনুভব করতে চাই যে হকি অগ্রগামী, পরিষ্কার, পরিচ্ছন্ন, জবাবদিহিমূলক, স্বচ্ছ। সবাই যাতে নিরাপদ থাকে। কারণ আমাদের বাচ্চারা জুনিয়র হকিতে যায়।’

তদন্ত কমিটি জুন মাসে হকি কানাডার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে সাক্ষ্য শুনেছিল। তারপর থেকে যৌন নিপীড়নের দাবিগুলো নিষ্পত্তি করতে সংস্থা কীভাবে অর্থ ব্যবহার করে সে সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ পেয়েছে।

Tags: কানাডাযৌন নিপীড়নলিড স্পোর্টসহকি
Previous Post

খরচ কম করে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

কানাডায় বন্দুকধারীর হামলায় ২ জন নিহত

Next Post
কানাডায় বন্দুকধারীর হামলার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বন্দুকধারীর হামলায় ২ জন নিহত

গুজরাটে বিষাক্ত মদপানে কমপক্ষে ১০ জনের মৃত্যু, মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষাক্ত মদপানে ভারতের গুজরাটে কমপক্ষে ১০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT