চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে জ্বললেন সাকিব, মুশফিক-লিটন-তাসকিন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 24, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আবারও নিজেকে মেলে ধরেছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ১৫০ স্ট্রাইক রেটে ৩৬ রানের ইনিংস খেলেছেন টাইগার অলরাউন্ডার। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

টসে হেরে আগে ব্যাট করা মিসিসাগা প্যান্থার্স ৬ উইকেটে ১৪০ রান তোলে। বল হাতেও কার্যকারীতা দেখান সাকিব। ৪ ওভারে ২৮ রান খরচায় নেন এক উইকেট। জবাবে মন্ট্রিয়ল টাইগার্স ২৫ বল হাতে থাকতে ৭ উইকেটের জয় নিশ্চিত করে।

শুক্রবার হওয়া আরেক খেলায় বৃষ্টির জন্য ব্যাটিংয়ে নামতে পারেনি লিটন দাসের দল সারে জাগুয়ার্স। টসে হেরে ব্যাট করতে নেমে ব্রামটন উলফস ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান করার পর বৃষ্টি নামে। পরে ম্যাচ পরিত্যক্ত হয়।

এদিকে, জিম আফ্রো টি-টেন লিগে তেমন কিছু করার সুযোগ পাননি জোহানেসবার্গ বাফেলোজের হয়ে খেলা মুশফিকুর রহিম। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে ১৩ বলে ২ চারে ১৬ রানে অপরাজিত ছিলেন। আগে ব্যাট করা জোহানেসবার্গ ৫ উইকেটে করে ৯৬ রান। জবাবে কেপটাউন ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায়।

আরেক খেলায় ডারবান কালান্দার্সের বিপক্ষে বিশ্রামে ছিলেন বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলতে যাওয়া তাসকিন আহমেদ।

Tags: কানাডাগ্লোবাল টি-টুয়েন্টিজিম আফ্রো টি-টেন লিগজিম্বাবুয়েজোহানেন্সবার্গ বাফেলোজতাসকিনবুলাওয়ায়ো ব্রেভসমন্ট্রিয়ল টাইগার্সমুশফিকলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

সত্যি হল দর্শকের অনুমান!

Next Post

তারাশঙ্করের গল্পে ৪৩ সিনেমা, ৮০ ভাগই ব্যবসাসফল

Next Post
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও লেখক তারাশঙ্কর. Channel i News - চ্যানেল আই নিউজ

তারাশঙ্করের গল্পে ৪৩ সিনেমা, ৮০ ভাগই ব্যবসাসফল

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাবেশে সংঘাতের আশঙ্কা প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT