চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় চলছে শারদীয় দুর্গোৎসব

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:01 পূর্বাহ্ন 02, অক্টোবর 2022
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের শারদীয় দুর্গোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার বিভিন্ন প্রদেশে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা চলছে বিভিন্ন কমিউনিটি হলে। প্রবাসী বাংলাদেশীদের সাথে উৎসবে যোগ দিচ্ছেন বিদেশীরাও।

এ বছর বাংলাদেশ পূজা পরিষদ দেবীর আরাধণা করছে পঞ্জিকার তীথি অনুযায়ী। তাদের পূজা শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে আগামী ৪ অক্টোবর। অন্যদিকে ক্যালগেরির “আমরা সবাই” আগামী ৮ অক্টোবর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত ক্যালগেরির চেষ্টারমেয়ার রিক্রেয়েশন সেন্টারে এবং বঙ্গীয় পরিষদ সংগঠন একই সময়ে দূর্গোৎসব করবে ক্যালগেরির নর্থইস্টের জেনেসিস সেন্টারে।

বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হয়েছে পূজা মন্ডপ।বিভিন্ন বয়সের নারী-পুরুষের পদচারণায় মুখরিত কমিউনিটি হলের পূজামণ্ডপগুলো।

দীর্ঘ দুই বছর টানা বিরতির পর নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দুর্গার আরাধনা।আলোকউজ্জ্বল আর সূক্ষ্ণ ছোঁয়ায় সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো।

এবছর উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নিবেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরা।

বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির সভাপতি প্রনব দাস বলেন, দুর্গতি বিনাশ করার জন্য তার আবির্ভাব। তাই দেবির নামকরণ ‘র্দুগা’। আমরা বিশ্বাস করি দেবী সর্বত্র আছেন, মঙ্গলের বার্তা দিয়ে তিনি পৃথিবীকে শান্তিময় করে তুলবেন।

ক্যালগেরির ‘আমরা সবাই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে, আগামী দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে, সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই আমাদের প্রত্যাশা।

ক্যালগেরির বঙ্গীয় পরিষদের সভাপতি জয়দীপ স্যানাল জানালেন, বিশ্ব জননী তিনি সংকট নাশিনী, তিনিই সকল সংকট নাশ করে, ধরাতে অশান্তি দূর করে, সুখ-শান্তি বিরাজমান রাখবেন, নতুন আলোয় উদ্ভাসিত করবেন আমাদের জীবন- এমনটাই আমাদের প্রত্যাশা।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডায় সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙ্গালিরা দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। নব প্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করছেন প্রার্থনা।

Tags: কানাডাশারদীয় দুর্গোৎসব
Previous Post

ভারতে তীর্থযাত্রীবাহী ট্রাক্টর ট্রলি পুকুরে পড়ে নিহত ২৬

Next Post

পেঁপের নাম ‘ফাস্ট লেডি’

Next Post
পেঁপের গাছের ফল সংগ্রহের দৃশ্য, সবুজ পেঁপে ঝুড়িতে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁপের নাম ‘ফাস্ট লেডি’

উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূলে কৃষক ও কর্মীদের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূলে অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT