চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষরূপী রোবট কি গাড়ি চালাতে পারবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in তথ্যপ্রযুক্তি
A A
অটোনমাস ক্যাব রাস্তার পাশে দাঁড়িয়ে, প্রযুক্তির আধুনিকতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সুত্র: ডয়চে ভেলে

হিউম্যানয়েড রোবট কি ভবিষ্যতে গাড়ি চালাতে পারবে? টোকিও বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এই গবেষণাই করছেন।তারা দেখতে চাচ্ছেন অত্যাধুনিক সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবট গাড়ি কতটা নিখুঁতভাবে চালাতে পারে।

হিউম্যানয়েড রোবট চোখে থাকা ক্যামেরায় রাস্তা স্ক্যান করছে। এআই প্রযুক্তি ঠিক করছে গাড়ি চালাতে কী পদক্ষেপ দরকার এবং ট্রাফিক লাইটের পরিবর্তন হলে বা কোনো মানুষ রাস্তায় নামলে কী করতে হবে৷

জাপানের রাজধানী টোকিওর এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মুসাশি নামের রোবটটি তৈরি করছেন৷ এটির মানুষের মতো দেখতে অস্থি, পেশী এবং হাত, পায়ে ফোর্স সেন্সর রয়েছে৷ ৭৪টি কৃত্রিম পেশী এবং ৩৯টি জয়েন্টের এই রোবটটি হ্যান্ডব্রেক, ব্লিংকার এবং গ্যাস নিয়ন্ত্রণ করতে পারে।

মানুষের বিকল্প হতে মুসাশিকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। বর্তমানে রোবটটি একটি পরীক্ষাকেন্দ্রে ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারে। কিন্তু ভবিষ্যতে এটি যেকোনো গাড়ি চালাতে সক্ষম হতে পারে। বিজ্ঞানীদের ধারণা, মুসাশির মতো রোবট সেল্ফ-ড্রাইভিং কারের চেয়ে অনেক সস্তা হবে।

সাউথ কোরিয়ার সোলের মানুষ যদিও চালকবিহীন গাড়ি দেখে আর বিস্মিত হন না, এই বাসগুলো প্রথমবারের মতো গণপরিবহন হিসেবে শুধু রাতের বেলা চলছে৷ যাত্রী ইওয়ানজু চা বলেন, আমি বাসের সামনে একটি সাইনবোর্ড দেখেছি যেখানে লেখা আছে এটি স্বচালিত গাড়ি৷ শুরুতে আমি ঘাবড়ে গিয়েছিলাম, পরে দেখলাম যতটা ভেবেছি তত খারাপ না৷

স্বচালিত গাড়িটি ২০২৩ সালের ডিসেম্বরে সোলের ব্যস্ত শহরতলী হংডে এবং ডংডেমুনের মধ্যে চলছে

এক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে৷ যাত্রীরা দাঁড়িয়ে যেতে পারেন না৷ অবশ্যই সিট বেল্ট পরতে হয়৷ স্যুম ইন্কের হেড অব অপারেশন্স সেংউক পার্কে বলেন, ছয় বছরের কম শিশুরা এই গাড়িতে চড়তে পারে না, এমনকি সঙ্গে অভিভাবক থাকলেও৷

তবে স্বচালিত গাড়িটি এখন অবধি পুরোপুরি স্বাধীন নয়৷ গাড়িতে একজন রিসার্চ ইঞ্জিনিয়ার থাকেন যিনি বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং একজন ‘‘সেফটি ড্রাইভার” চালকের আসনে বসে থাকেন জরুরী পরিস্থিতি মোকাবিলায়৷

সেফটি ড্রাইভার বাইওংউ ওহ বলেন, হুইল নিজে ঘুরতে শুরু করার পরও আমি ধরে রাখতাম৷ কারণ সবকিছু আমার কাছে নতুন ছিল৷ আমি এখন বুঝতে পারছি যে বাসটি নিজে নিজেই ভালো চলছে এবং আমি এমন বাসে অভ্যস্ত হয়ে উঠেছি৷

যাত্রীরা এই প্রযুক্তি নিয়ে উৎসাহী৷ তবে কারও কারও নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে বিশেষ করে যদি ভবিষ্যতে কোনো সেফটি ড্রাইভার না থাকেন৷ সেই পরিস্থিতি আসতে আরেও অনেক সময় লাগবে৷ সাউথ কোরিয়ার পুরোপুরি স্বাধীন, চালকবিহীন গাড়ি এখনো বৈধ নয়৷

আপাতত যাত্রীরা স্বচালিত গাড়িটিতে বিনা খরচায় চড়তে পারেন৷ কিন্তু সোল অন্যান্য রাতের বাসের মতো এটিতেও একসময় ভাড়া যুক্ত করবে৷ পাশাপাশি এরকম আরেও গাড়ি বিভিন্ন গন্তব্যে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে৷

স্যুম ইন্কের হেড অব অপারেশন্স সেংউক পার্কে বলেন, গণপরিবহনকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করতে পারে স্বচালিত রাতের বাস৷

Tags: গাড়িডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিরোবট
Previous Post

বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

Next Post

অভয়ারণ্য প্রতিষ্ঠায় নর্ডিক দেশগুলোর সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

Next Post
বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর মধ্যে পরিবেশ বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভয়ারণ্য প্রতিষ্ঠায় নর্ডিক দেশগুলোর সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাসহ পুরো পরিবারের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT