চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্ফের তাণ্ডবে স্কটিশদের উড়িয়ে দিল আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 19, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্টিস ক্যাম্ফেরের সাইক্লোন ব্যাটিংয়ে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ রোমাঞ্চকে আরেকধাপ এগিয়ে নিয়ে গেল আয়ারল্যান্ড।

বুধবার হোবার্টে বি-গ্রুপের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৭৬ রান তোলে। জবাবে আয়ারল্যান্ড এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ৪ উইকেট হারিয়ে।

জয়ের পর পয়েন্ট টেবিলের তিনে আছে আয়ারল্যান্ড। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তাদের রানরেট –০.৪৬৮। আইরিশদের হারানো জিম্বাবুয়ে এক ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে ১.৫৫০ রানরেটে টেবিলের শীর্ষে। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড ০.৭৫৯ রানরেটে দুইয়ে আছে। এক ম্যাচ খেলে জয়ের মুখ না দেখা ওয়েস্ট ইন্ডিজ সবার নিচে।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার জর্জ মুনসের উইকেট হারায় স্কটিশরা। মার্ক অ্যাডাইরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকা ব্যাটার। আম্পায়ার নট আউট দিলেও রিভিউ নিয়ে এক রান করা মুনসের উইকেট তুলে নেয় আইরিশরা।

দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মাইকেল জোন্স ও ম্যাথু ক্রস। ২১ বলে ৫ চারে ২৮ রান করা উইকেটরক্ষক-ব্যাটার ক্রসের উইকেট পান কার্টিস ক্যাম্ফের।

মাইকেল জোন্স এবং অধিনায়ক রিচি বেরিংটন আস্থার সঙ্গে ব্যাটিং করে স্কটিশদের বড় রানের ভিত গড়ে দেন। তৃতীয় উইকেটে দুজনে ৭৭ রান যোগ করেন। বেরিংটন ২৭ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ৩৭ রান।

জুটির মাঝে ফিফটি তুলে নেন জোন্স। সিমি সিংয়ের বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলেও তিনি বেঁচে যান। জোন্স রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল।

ঠিক ৫০ রানে জীবন পাওয়া জোন্স ইনিংস আরও লম্বা করেন। দলের হয়ে ৫৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ৮৬ রানের দারুণ ইনিংস। জশ লিটলের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে অ্যাডাইরের তালুবন্দি হন। আউট হওয়ার আগে মাইকেল লিস্কের সঙ্গে চতুর্থ উইকেটে জোন্স যোগ করেন ৩৩ রান।

স্কটল্যান্ড ইনিংসের শেষ বলে রান আউট হন রানের খাতা না খোলা ক্যালাম ম্যাকলিওড। ১২ বলে ২ চারে ১৭ রানে অপরাজিত থাকেন লিস্ক।

আইরিশদের পক্ষে ৯ রান দিয়ে ২ উইকেট পেলেও দুই ওভারের বেশি বোলিং করেননি কার্টিস ক্যাম্ফের। একটি করে উইকেট নেন জশ লিটল ও মার্ক অ্যাডাইর।

জবাবে ১০ ওভারের আগেই ৬১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং ৩ রানে জীবন পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৮ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে ব্র্যাড হুইলের বলে জোন্সের হাতে ধরা পড়েন। তার আগে ১৮ রান করে ক্রিজ ছাড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নে। লোরকান টাকার ২০ ও হ্যারি টেক্টর ১৪ রান করে আউট হন।

পঞ্চম উইকেটে কার্টিস ক্যাম্ফের ও জর্জ ডকরেল আগ্রাসী ব্যাটিং করে স্কটল্যান্ডের থেকে ম্যাচ ছিনিয়ে নেন। ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তারা এক ওভার বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ক্যাম্ফের ৩২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থেকে যান। ২২৫ স্ট্রাইক রেটে বাইশ গজে তাণ্ডব চালান। তার যোগ্য সঙ্গী হয়ে ডকরেল ২৭ বলে ২ চার ও এক ছক্কায় ৩৯ রান করেন।

স্কটিশদের পক্ষে একটি করে উইকেট নেন মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস গ্রিভস ও মাইকেল লিস্ক।

Tags: আইসিসিক্যাম্ফেরটি-টুয়েন্টি আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি স্কটল্যান্ডহোবার্ট
Previous Post

সিরিজ আকারে আসছে ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’, পরিচালনায় স্করসিস

Next Post

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

Next Post
খেলাধুলার মাঠে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত, দর্শক আসন খালি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT