৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচার চলছে নির্বাচনী এলাকায়। একদিকে প্রচার অন্যদিকে নির্বাচনী নানা কৌশল নিয়ে জমজমাট গাজীপুরের দুই উপজেলার ভোটের পরিবেশ। নিজ দলের ভোট বর্জনের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও প্রার্থীদের বহিষ্কারকে নাটক বলছেন চেয়ারম্যান প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি। আর ৭ই জানুয়ারির জাতীয় নির্বাচনের অন্তর্দ্বন্দ¦ তছনছ করে রেখেছে আওয়ামী লীগকে, যার প্রভাবে মুখোমুখি সরকারি দলের একাধিক প্রার্থী।








