চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণা ব্যর্থতাই কী হ্যারিসের পরাজয়ের কারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 07, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেত্রী বা রাজনীতিবিদ একজন মহিলার ছবি, গভীর মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন কমলা হ্যারিস। বিশেষজ্ঞরা মনে করছেন, হ্যারিসের পরাজয়ের পেছনে অর্থনৈতিক অবস্থা, উচ্চ মূল্যস্ফীতি এবং তার প্রশাসনের নীতিগত সিদ্ধান্তগুলো বিশেষ ভূমিকা রেখেছে। কমলা হ্যারিস কোথায় ভুল করেছেন এবং তিনি আর কী করতে পারতেন তা নিয়ে চলছে আলোচনা। 

বিবিসি জানিয়েছে, পরাজয় নিশ্চিতের পর হ্যারিস প্রচারাভিযানের সদস্যরা বুধবারের প্রথম দিকে নীরব ছিলেন। অনেকেই আশা করেছিলেন হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ব্যবধানেই জয়ী হন। এতে হতাশ হয় ডেমোক্র্যাটিক শিবির। দলটির ভবিষ্যৎ নিয়েও আঙুল তুলছেন অনেক। হ্যারিসের প্রচারণা দলের ম্যানেজার জেন ও’ম্যালি ডিলন বুধবার কর্মীদের কাছে একটি ইমেল বার্তায় বলেছেন, পরাজয় অসম্ভব বেদনাদায়ক। এটা কঠিন। এটি মেনে নিতে অনেক সময় লাগবে।

অনেকেই মনে করছেন, বর্তমান ভাইস-প্রেসিডেন্ট হিসেবে হ্যারিস নিজেকে খুব একটা আলাদা করে তুলে ধরতে পারেনি এবং ভোটারদের বোঝাতে পারেনি যে তিনি ব্যাপক অর্থনৈতিক উদ্বেগের মধ্যে যে পরিবর্তনটি দরকার তা এনে দিতে পারেন। তার প্রচারণা কৌশল তার পরাজয়ে অন্যতম ভূমিকা রেখেছে।

নির্বাচনী দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর হ্যারিস কোন ধরণের যাচাই-বাছাই ছাড়াই প্রেসিডেন্ট পদের টিকিট পেয়ে যান। তিনি তার মাত্র ১০০ দিনের প্রচারাভিযান শুরু করেছিলেন নতুন প্রজন্মের নেতৃত্ব, মহিলাদের গর্ভপাতের অধিকার নিয়ে সমাবেশ, ক্রমবর্ধমান খরচ এবং আবাসন সমস্যা সমাধানসহ অর্থনৈতিক বিষয়গুলোতে শ্রমজীবী ​​ভোটারদের নানান প্রতিশ্রুতি দেয়ার মাধ্যমে।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ল্যারি সাবাতো বলেন, ডেমোক্রেটিকদের এ বিপর্যয়ের দায় বেশির ভাগটাই জো বাইডেনের। বাইডেনের নতুন করে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করা উচিত হয়নি। হ্যারিসকে কম সময়ের মধ্যে প্রচার-প্রচারণা চালাতে হয়েছে, যা অপর্যাপ্ত ছিল।

অনেক তারকা, নারী ও তরুণ সমাজ তাকে সমর্থন দিলেও জনগণের মধ্যে থাকা বাইডেন বিরোধী মনোভাব তিনি মুছে ফেলতে পারেননি। অনেকের মধ্যেই বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রয়েছে তীব্র ক্ষোভ। প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার বলেছেন, যে তারা বিশ্বাস করেন, বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে। যদিও হ্যারিস বাইডেন প্রশাসনের ছায়া নিজের ওপর না পড়তে দেয়ার অনেক চেষ্টা করেছেন। হ্যারিস তার প্রচারাভিযানের বলেছেন, তার প্রশাসন বাইডেনের প্রশাসনের ধারাবাহিকতা হবে না। তবে তিনি স্পষ্টভাবে তার নিজস্ব নীতির রূপরেখা দিতে ব্যর্থ হয়েছেন।

কমলা হ্যারিস কেন দেশটির নেতৃত্ব দেবেন এবং কীভাবে তিনি অর্থনৈতিক হতাশা এবং অভিবাসন নিয়ে ব্যাপক উদ্বেগগুলো পরিচালনা করবেন সে সম্পর্কে বিশ্বাসযোগ্য যুক্তি দিতে ব্যর্থ হন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে, ১০ জনের মধ্যে ৩ জন ভোটার বলেছেন যে তাদের পরিবারের আর্থিক পরিস্থিতি পিছিয়ে যাচ্ছে। ১০ জনের মধ্যে নয়জন ভোটার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে খুব বা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। ১০ জনের মধ্যে ৪ জন ভোটার বলেছেন যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের তাদের মূল দেশে নির্বাসিত করা উচিত।

হ্যারিসের প্রচারাভিযান দল আশা করেছিল, যে ভোটাররা ২০২০ সালে বাইডেনকে জয়ী করছে তার এবার হ্যারিসকে ভোট দিবে। এর সাথে যুক্ত হবে কলেজ ও শিক্ষিত ভোটাররা। কিন্তু ভোটের ক্ষেত্রে তা হয়নি। আবার মহিলারা মূলত ট্রাম্পের বিরুদ্ধে হ্যারিসকে সমর্থন দিয়েছিল। কিন্তু ভোটের ফলে দেখা গেছে, শ্বেতাঙ্গ ভোটারদের একটি বড় অংশ তাকে ভোট দেননি।

সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করার পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরা আশা করেছিল যে গর্ভপাত অধিকারের লড়াইয়ে তাদের মনোযোগ বিজয় এনে দিবে। যদিও প্রায় ৫৪ শতাংশ মহিলা ভোটার হ্যারিসের পক্ষে ভোট দিয়েছেন, তবে তা ২০২০ সালের থেকে ৩ শতাংশ কম।

ইউনিভার্সিটি অব রিচমন্ড স্কুল অব ল-এর অধ্যাপক কার্ল টোবিয়াস মনে করেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে অভিবাসন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাইডেন-কমলা প্রশাসনের মেয়াদে যুক্তরাষ্ট্রে আসা লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করার জন্য বড় ধরনের অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

প্রবীণ রিপাবলিকান পোলস্টার ফ্র্যাঙ্ক লুন্টজ বলেন, কমলা হ্যারিসের এই নির্বাচনে হেরে যাবার অন্যতম কারণ হল, তিনি প্রায় একচেটিয়াভাবে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করায় মনোনিবেশ করেছিলেন। তিনি বলেন, ভোটাররা ইতিমধ্যেই ট্রাম্প সম্পর্কে সবকিছু জানেন। তারা এখন হ্যারিসের প্রশাসনের প্রথম ঘণ্টা, প্রথম দিন, প্রথম মাস এবং প্রথম বছরের পরিকল্পনা সম্পর্কে আরও জানতে চেয়েছিলেন। হ্যারিসের নিজস্ব ধারণার চেয়ে ট্রাম্পের ওপর ফোকাস করা তার প্রচারণার জন্য এটি একটি বিশাল ব্যর্থতা ছিল।

Tags: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আধিপত্যবাদ রুখে দেবে: মির্জা ফখরুল

Next Post

ট্রাম্পের নতুন প্রশাসনে কারা ইন-আউট, সামনে কী চ্যালেঞ্জ

Next Post
ট্রাম্পের ছবি ও মার্কিন পতাকার ব্যানার সহ প্রতিবাদকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের নতুন প্রশাসনে কারা ইন-আউট, সামনে কী চ্যালেঞ্জ

অবসরপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি, তিনি হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই মন্ত্রীসভার সদস্য চূড়ান্ত করবেন ট্রাম্প 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT