চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটনকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 04, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো সহ অফিসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের কারণগুলো খণ্ডন করে ওয়াশিংটনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-এর সবচেয়ে বড় দাতা দেশ, এবং তাদের প্রস্থান সংস্থাটির বাজেট ও বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবিলার সক্ষমতায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করবে প্রতীয়মান হচ্ছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম ট্রাম্পের নির্বাহী আদেশে উত্থাপিত যুক্তিগুলো একে একে পর্যালোচনা করেন। ২০ জানুয়ারি ক্ষমতায় ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এই আদেশটি স্বাক্ষর করেন। টেড্রোস প্রতিটি ক্ষেত্রে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থার গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

ডব্লিউএইচও-এর নির্বাহী বোর্ডের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে টেড্রোস বলেন, আমরা এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি, যুক্তরাষ্ট্র এটি পুনর্বিবেচনা করবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল যে, ডব্লিউএইচও জরুরি প্রয়োজনীয় সংস্কার গ্রহণে ব্যর্থ হয়েছে। তবে টেড্রোস এই দাবির সঙ্গে একমত নন। তিনি বলেন, গত সাত বছরে সংস্থাটি ‘এর ইতিহাসের সবচেয়ে গভীর ও বিস্তৃত সংস্কার’ বাস্তবায়ন করেছে।

ট্রাম্পের আরেকটি অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘অযৌক্তিকভাবে মোটা অঙ্কের অর্থ দাবি করে’। এর জবাবে টেড্রোস বলেন, সংস্থাটি তার দাতা ভিত্তি সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ডব্লিউএইচও এর বাজেটের বড় অংশ স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভরশীল। তবে সংস্থাটি চায়, এটি সাধারণ সদস্য ফি’য়ের মাধ্যমে বেশি ভারসাম্যপূর্ণ হোক, যাতে বড় দাতাদের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো যায়।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল যে, ডব্লিউএইচও কোভিড-১৯ মহামারির ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। তবে টেড্রোস জোর দিয়ে বলেন, সংস্থাটি শুরু থেকেই দ্রুত পদক্ষেপ নিয়েছিল। তিনি বলেন, চীনে ‘ভাইরাল নিউমোনিয়া’ ছড়িয়ে পড়ার প্রাথমিক সংকেত পাওয়ার পরপরই ডব্লিউএইচও বিশ্বকে সতর্ক করেছে, গাইডলাইন প্রকাশ করেছে এবং জনগণকে সুরক্ষিত রাখার উদ্যোগ নিয়েছে।

টেড্রোস বলেন, অবশ্যই পথচলায় চ্যালেঞ্জ ও দুর্বলতা ছিল। তবে তিনি জানান, এসব সমস্যার সমাধানে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্যানডেমিক ফান্ড, এমআরএনএ প্রযুক্তি স্থানান্তর হাব এবং নতুন বৈশ্বিক মহামারি চুক্তি, যা ডব্লিউএইচও-এর সদস্য দেশগুলোর মধ্যে আলোচনায় রয়েছে।

ট্রাম্পের আদেশে আরও অভিযোগ করা হয়েছিল যে, ডব্লিউএইচও সদস্য রাষ্ট্রগুলোর ‘অযাচিত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা প্রদর্শনে ব্যর্থ’ হয়েছে। টেড্রোস বলেন, ডব্লিউএইচও নিরপেক্ষভাবে কাজ করে এবং সব দেশের সেবা দিতে চায়। তবে যখন কোনো দেশ এমন কিছু দাবি করে যা ‘বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয়, আমরা তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করি।

Tags: ওয়াশিংটনডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

রোনালদোর ৭০০তম জয়

Next Post

বইমেলার অন্যতম আকর্ষণ ‘অডিও বুক’

Next Post
বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়, অডিও বুক স্টল কেন্দ্রীয় আকর্ষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলার অন্যতম আকর্ষণ 'অডিও বুক'

ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, হস্তক্ষেপ করে শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT