চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের কলেজ ছাত্রের ছবি, ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ছাত্র রাজনীতি নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা এবং মত পথের বৈচিত্র্য লালন করার জায়গা। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ ও চর্চা করাও তার বাইরে নয়। তাই ছাত্রদের রাজনৈতিক চর্চাকে বন্ধ না করে সেটির গুণগত ও কাঠামোগত পরিবর্তনের পক্ষে ছাত্র অধিকার পরিষদ।

তিনি লিখেন, দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তির রাজনীতির বাইরে, পেশী শক্তি ও কালো টাকার রাজনীতিকে চ্যালেঞ্জ করতেই কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ২০২১ সালে ছাত্র অধিকার পরিষদ গঠন হয়। ছাত্র সংগঠন হিসেবে নেতৃত্ব নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন একটি ছাত্র সংগঠন। যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা ও কল্যাণমূলক কাজ করা। প্রতিষ্ঠার পর থেকেই যার উজ্জ্বল স্বাক্ষর রেখে এসেছে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে সময় এবং চাহিদার সঙ্গে প্রতিটি জিনিসেরই সংস্কার প্রয়োজন।

তিনি আরও লিখেন, দল মত নির্বিশেষে ক্যাম্পাসে মেধাভিত্তিক, সৃজনশীল ও গণতান্ত্রিক প্রতিযোগিতা উন্মুক্ত করতে ও সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণে, সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই।

Tags: কলেজছাত্র সংসদবিশ্ববিদ্যালয়
Previous Post

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী কুমারা দিসানায়েক

Next Post

‘মব জাস্টিসের’ শেষ কোথায়?

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে বিভিন্ন মানুষজন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মব জাস্টিসের’ শেষ কোথায়?

আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৮ মিনিটের গোলে জয়বঞ্চিত আর্সেনাল, সমতায় স্বস্তি সিটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT