চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী-শিশুর অধিকারকে নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in নারী
A A
সম্মেলনে অংশগ্রহণকারীরা পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুর অধিকারকে অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সাতটি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় কোয়ালিশন ফর ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের ব্যানারে আয়োজিত উচ্চপর্যায়ের এক সংলাপে এ আহ্বান জানানো হয়।

সংলাপে রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এসময় সাত সংস্থার জোটটি রাজনৈতিক দলগুলোর কাছে নারী ও শিশু অধিকারের প্রস্তাবিত অবস্থানপত্র হস্তান্তর করে এবং তা নির্বাচনি অঙ্গীকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তব নীতিমালা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপান্তরিত করা প্রয়োজন। যাতে বাংলাদেশের নারী ও শিশুদের জন্য ন্যায্য, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

উদ্বোধনী বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, প্রাথমিক শিক্ষায় লিঙ্গ সমতা, মা ও শিশুর স্বাস্থ্য এবং দারিদ্র্য হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে টেকসই রাজনৈতিক অঙ্গীকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ছাড়া এসব অর্জন ভঙ্গুর থেকে যায়।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন নারী ও শিশুর অধিকারকে রাজনৈতিক অগ্রাধিকারের কেন্দ্রে স্থাপন করার সুযোগ দিয়েছে।

সংলাপে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে জোটের অবস্থানপত্র উপস্থাপন করে। এতে বিদ্যালয় থেকে ঝরে পড়া, লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম, ডিজিটাল হয়রানি, পর্যাপ্ত শৌচাগার সুবিধার অভাব, অপুষ্টি এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ইত্যাদি চ্যালেঞ্জ তুলে ধরা হয়। এসময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নারী ও শিশুর অধিকারকে জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের কেন্দ্রে রাখার গুরুত্ব স্বীকার এবং বৈষম্য দূর করতে নীতিগত কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে জোটটি রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। সেই সঙ্গে জোর দেন যে নারী ও শিশুর কল্যাণ এবং নিরাপত্তা ও ক্ষমতায়ন কখনো রাজনৈতিক আলোচনার প্রান্তে থাকা উচিত নয়।

Tags: নির্বাচনি ইশতেহাররাজনৈতিক দল
Previous Post

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, আশ্বাস তিন উপদেষ্টার

Next Post

নির্বাচন বানচালের চেষ্টা দমন করা হবে: নির্বাচন কমিশনার

Next Post
নির্বাচন কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বানচালের চেষ্টা দমন করা হবে: নির্বাচন কমিশনার

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে হামলায় নিহত ১২, হামলাকারীর পরিচয় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT