চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন জুয়া থেকে কিশোর গ্যাং, যে ঝুঁকির কথা বলল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in জনপদ, বরিশাল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চত্বরে দৈনিক ভোর-এর বরিশাল ব্যুরো অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া ব্যক্তি বা পরিবারের পাশাপাশি পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। মোবাইল ফোনের অপব্যবহার ও অনলাইন জুয়ার মাধ্যমে তরুণদের একটি অংশ ধীরে ধীরে অপরাধে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইল ফোনে কী করছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।

কোথাও মাদক, কিশোর গ্যাং বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি বন্দর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

দৈনিক ভোর-এর সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরাধের খবর প্রকাশের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমেও গণমাধ্যম এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

সভায় সভাপতিত্ব করেন ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক হাওলাদার। আলোচনায় মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক, কিশোরদের অপরাধপ্রবণতা, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Tags: আলোচনা সভা
Previous Post

ভিডিও কলে কথা বলার পর তরুণীর মৃত্যু

Next Post

‘টালবাহানা আর সহ্য করা হবে না’, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের হুঁশিয়ারি

Next Post
ছবি: সংগৃহীত

‘টালবাহানা আর সহ্য করা হবে না’, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্তদের হুঁশিয়ারি

বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি ১৪ বছরের সামিউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT