চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহ্বান শিল্পী সমাজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 15, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
শিল্পী সমাজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ প্রজন্মের প্রতি সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ।

শুক্রবার ১৫ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পায়রা আয়োজিত সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।

‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পীসমাজ। তাদের সাথে সহযোগিতায় রয়েছে ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম।

প্রোগ্রামের শুরুতে জাতীয় সঙ্গীত গেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা তুলে দেন। এরপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনের হাতে পতাকা তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, বাংলাদেশের শিল্পী সমাজ সব সময়ই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী শক্তি আবারও মাথা ছাড়া দিয়ে দেশের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্য আমরা আবারও একত্রিত হয়েছি। তিনি বলেন, সব জায়গা থেকে আমাদের মানুষকে সচেতন করতে হবে, সর্ব মহলের মানুষকে সচেতন করতে হবে। যাতে আমরা মুক্তিযুদ্ধের জায়গাটাকে জলাঞ্জলি না দেয়।

ঢাবি নীল দলের শিক্ষকদের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। তিনি বলেন, আজ যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। তারা সারা বিশ্বের মানুষকে অত্যাচারের পক্ষে কাজ করেছে, সেই ইতিহাস তাদের রয়েছে। তাদের নিজেদের দেশের মানবাধিকারের কথা বলি, তাদের দেশে মত প্রকাশের স্বাধীনতার কথা যদি বলি, তাদের জনগণ যদি তাতে ভোট দেন, তার পার্সেন্টেজ কত হবে তা ভাববার বিষয় রয়েছে। তাদের নিজেদের দেশে মানবাধিকারের প্রশ্ন রয়েছে, সেখানে তারা বহির্বিশ্বে এসে মানবাধিকারের কথা বলে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে তাদের যেই পদক্ষেপ, তা সত্যিই আমাদের ভাবায়। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব সময়ই সকল দেশের শিল্পী সমাজ এগিয়ে এসেছে। বাংলাদেশেও এমন উদ্যোগের জন্য দেশের শিল্পী সমাজকে ধন্যবাদ জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতা সূর্য দেখছিল, ঠিক তখনই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য। আজকে দেখতে পাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। এখন তারা আবার বাংলাদেশের ওপর চোখ ফেলেছে। আজকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ যেই চিত্র তুলে ধরেছে, এই রকম চিত্র মুক্তিযুদ্ধের সময় আমাদের অনুপ্রাণিত করতো।

শিক্ষার্থীদের প্রতি মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু বলেন, আমরা যুদ্ধ করেছিলাম ১৯৭১ সালে, তোমরা যুদ্ধ করবে এই ২৩ তারিখে। যারা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমরা, দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে তোমরা।

এছাড়াও প্রোগ্রাম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। এই প্রদর্শনী চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Tags: শিল্পী সমাজ
Previous Post

নেত্রকোণায় বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ

Next Post

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ৪ কোটি ডলার

Next Post
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোগো ও ডলার ব্যাংকনোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ৪ কোটি ডলার

বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালের অভিষেক রাঙানোর দিনে সাবধানী পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT