চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে জয়ের পর মিষ্টি খাওয়াবেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 04, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে চার দিন। কিন্তু এই কয়দিন দলের সাথে ছিলেন না হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। স্প্যানিশ এ কোচ ছিলেন দেশে, সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থেকেছেন। বাংলাদেশে ফিরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হওয়ার পর প্রশ্ন রাখা হয়, যমজ সন্তানের বাবা হওয়ার পর সাংবাদিকদের মিষ্টি খাওয়াবেন কখন? ক্যাবরেরা হেসে উত্তর দেন ভারত ম্যাচ জয়ের পর।

জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে সংবাদমাধ্যমে ক্যাবরেরা বলেন, ‘ভারতের বিপক্ষে জেতার পর আপনাদের মিষ্টি খাওয়াবো। ম্যাচ জেতার পর আপনাদের আমন্ত্রণ জানাব।’

দলের পারফরম্যান্স নিয়ে ক্যাবরেরার পর্যবেক্ষণ, ‘গত তিন মাসে ৯০-৯৫ শতাংশ খেলোয়াড়ই একই রকম ছিল। এই ব্যাপারটা ভালো, দল ভালো পারফর্ম করছে। আমরা যে ফলাফল চাইছি তা পাচ্ছি না, কিন্তু দল ভালো পারফর্ম করছে এবং এই দলটিই ভারতের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য সঠিক দল। ২২ জন খেলোয়াড়ের পর আরও ১২ জন যোগ করলে ৩০-৩৫ জনের একটি গ্রুপ হবে। এতে অনুশীলনের মান কমে যাবে।’

কিউবা মিচেলকে নিয়ে কোচ বলেন, ‘আমি মনে করি জাতীয় দলে আসার মতো প্রচুর সম্ভাবনাময় খেলোয়াড় আছে। কিউবা মিচেল একজন প্রতিভাবান খেলোয়াড়। আমি নিশ্চিত যে, জাতীয় দলে যোগ দেয়ার সুযোগ আসবে তার। তবে এখন তার সময় নয়। এই মুহূর্তে তার চেয়ে বেশি পারফর্ম করছে এমন অন্যান্য খেলোয়াড় রয়েছে। আমি নিশ্চিত কিউবা কোনো না কোনো সময়ে জাতীয় দলে সুযোগ পাবে।’

নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মূল ম্যাচ খেলবে বাংলাদেশ। সবশেষ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আসরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Tags: এশিয়ান কাপকিউবাক্যাবরেরানেপালবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসস্পেন
Previous Post

যাদের নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

Next Post

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর রাজধানীসহ সারাদেশে ভোটের হাওয়া

Next Post
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর রাজধানীসহ সারাদেশে ভোটের হাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর রাজধানীসহ সারাদেশে ভোটের হাওয়া

বাংলাদেশের রাজনীতিবিদ একান্তে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াহিয়া খানের মতো কিছু বললেই শুনতে হবে কেন বিএনপির প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT