চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে ক্যাবরেরাকে দুয়োধ্বনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 30, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে ক্যাবরেরাকে দুয়োধ্বনি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রবাসী ও বংশোদ্ভূত খেলোয়াড়দের ট্রায়াল ম্যাচ শেষ হল। পুরস্কার বিতরণী মঞ্চ সাজানোর পর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা ও অন্যান্য কোচ নির্বাচকরা ডাগআউটে বসে ছিলেন। পরে এক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হন ক্যাবরেরা, ফ্রিতে ম্যাচ দেখতে আসা সমর্থকেরা দেন দুয়োধ্বনি।

পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা সেখানে উপস্থিত। হঠাৎ গ্যালারিতে বসে থাকা সমর্থকেরা কিছু একটা বলে শ্লোগান তুলছিল। পরে শোনা যায় তারা ক্যাবরেরাকে দুয়োধ্বনি দিচ্ছেন।

পুরস্কার বিতরণীর সময় কিছুটা দূর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ক্যাবরেরাসহ অন্যান্য কোচেরা। স্টেডিয়ামে ১৫ নং গেটের দিক থেকে ভেসে আসতে থাকে ক্যাবরেরা ভুয়া, ক্যাবরেরা ভুয়া এমন দুয়োধ্বনি। সমর্থকেরা সেখানে সিন্ডিকেট চলবে না সহ অন্যান্য শ্লোগান তুলে। পুরস্কার বিতরণীর প্রায় পুরোটা সময় এমন দুয়োধ্বনি চলতে থাকে।

এ সময় ক্যাবরেরা ও অন্যান্যরা স্টেডিয়ামের ভিআইপি গেটি দিয়ে বের হয়ে যান। এরপর সমর্থকদের কিছুটা ঠান্ডা হতে দেখা গেছে। পরে তারা গ্যালারির দেয়াল টপকে মাঠে ঢুকে পড়ে এবং ট্রায়াল দিতে আসা খেলোয়াড়দের সাথে ছবিও তোলে।

Tags: ক্যাবরেরাজাতীয় স্টেডিয়ামবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

গোলশূন্য ড্র হয়েছে বাফুফের নেক্সট গ্লোবাল স্টারের দ্বিতীয় ম্যাচ

Next Post

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ

Next Post
প্রধান উপদেষ্টার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ

দুদক কর্মকর্তাদের নামে প্রতারনা চক্রের সন্দেহভাজনরা আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদক কর্মকর্তাদের নামে প্রতারনা চাঁদাবাজি ও জালিয়াতি করে আসছিলো একটি সংঘবদ্ধ চক্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT