চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অনুশীলন মাঠ নিয়ে হতাশ বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 অপরাহ্ন 21, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ অনুশীলনরত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচটি খেলতে বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছে লাল-সবুজের দল। সেখানে শুক্রবার প্রথমবার অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। অনুশীলন মাঠ নিয়ে হতাশ বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

শুক্রবার বিকেলে শিলংয়ে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে। স্বাগতিকরা অনুশীলন সেরেছে ম্যাচের ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফে। বাংলাদেশের জন্য বরাদ্দ অনুশীলন ভেন্যুটি ঠিকঠাক না হওয়াতে অসন্তুষ্ট ক্যাবরেরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন তিনি।

‘এই মাঠ প্রস্তুতির জন্য আদর্শ নয়। কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়েছে। আমরা চেষ্টা করব, পরবর্তী অনুশীলনে ভালো সুযোগ-সুবিধা পাওয়ার। আশা করি, সেটা আমরা পাব। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।’

প্রস্তুতির জন্য মূল ভেন্যু পাওয়ার বিষয়টা ফেডারেশনের উপর ছেড়েছেন কোচ। বলেছেন, ‘মূল ভেন্যুতে প্রস্তুতির সুযোগ পেলে ভালো হবে এবং আমরা অন্তত এক-দুইদিন মূল ভেন্যুতে অনুশীলন পাওয়ার চেষ্টা করছি। আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।’

বাংলাদেশ দলের সাথে মানিয়ে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। কোচ বললেন, ‘হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি, আমরা ভারত ম্যাচের জন্য প্রস্তুত। এ মুহূর্তে আমরা শুধু একই বিষয়টি নিয়েই ভাবছি।’

Tags: ক্যাবরেরাবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
Previous Post

চাউল চোর চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: আবু হানিফ

Next Post

হামজাকে জয় উপহার দিতে চান সতীর্থরা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজাকে জয় উপহার দিতে চান সতীর্থরা

আইপিএল ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের দল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা উঠছে আইপিএলের, জানার আছে যা কিছু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT