চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ক্যাব্রালের গোলটি বিশ্বকাপের সেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 28, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ক্যাব্রালের গোলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২এ রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের সিডনি লোপেস ক্যাব্রাল দুর্দান্ত একটি গোল করেছিলেন। সেই গোলটি ২০২৬ বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবার বিশ্বকাপে এসে ইতিহাস আরও সমৃদ্ধ করল কেপ ভার্দে। 

মিয়ামিতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ড্রিবল করে চোখ ধাঁধানো এক বাঁকানো শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন লোপেস ক্যাব্রাল। টপ কর্নার দিয়ে জালে বল জড়িয়ে ম্যাচটি ২-২ সমতায় ফেরান তিনি। আসরে মোট ৩০৮ গোলের মধ্যে ১২টি সেরা গোলের সংক্ষিপ্ত তালিকা থেকে জনমতের ভোটে ক্যাব্রালের গোলটি সেরা নির্বাচিত হয়েছে। উজবেকিস্তানের এলদোর ‌শোমুরোদভ ও হাইতির উইলসন ইসিডোরের গোল দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে।

ক্যাব্রাল আর্জেন্টিনার বিপক্ষে ওই গোলটি নিয়ে বলেছেন, ‘বিপক্ষ খেলোয়াড়কে ড্রিবল করে কাটানোর পরই কিছুটা ফাঁকা জায়গা দেখতে পাই এবং ভাবি একটা চেষ্টা করে দেখা যাক। আমি দুই পায়েই ভালো শট নিতে পারি। কোনাকুনি টপ কর্নারটি লক্ষ্য করে খুব জোরালভাবে শটটি নেই।’

‘যখন তাকিয়ে দেখলাম বলটি একদম টপ কর্নারের দিকে যাচ্ছে, নিজেই বিশ্বাস করতে পারছিলাম না! সতীর্থদের দিকে তাকালাম, সবাই চিৎকার করছে, মাথায় হাত দিয়ে আনন্দে আত্মহারা। আমি কোনকিছু না ভেবেই দৌড়াতে শুরু করি। পরে বুঝতে পারি বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে এত বড় দলের বিরুদ্ধে এমন এক অবিশ্বাস্য গোল করে ফেলেছি। আমি সত্যিই ভীষণ আনন্দিত।’

এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের মাধ্যমে আর্জেন্টিনার ম্যাক্সি রদ্রিগেজ, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, ফ্রান্সের বেঞ্জামিন পাভার্ড এবং ব্রাজিলের রিচার্লিসনের মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন লোপেস ক্যাব্রাল।

মিয়ামি স্টেডিয়ামের ৬৫ হাজার দর্শক এবং বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী এই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হয়েছেন। যদিও রোমাঞ্চকর ম্যাচটি কেপ ভার্দে ৩-২ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল।

Tags: আর্জেন্টিনাকেপ ভার্দেপাভার্ডবিশ্বকাপ-২০২৬রদ্রিগেজরিচার্লিসনলিড স্পোর্টস
Previous Post

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

Next Post

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

Next Post
Channel i building, Bangladesh's leading news channel headquarters. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

প্রধানমন্ত্রী জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT