চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনের দিনেই হবে ‘গণভোট’: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন প্রায় নয় মাস ধরে কাজ করেছে। এই সময়ে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশন দীর্ঘ আলোচনায় বসে। “এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যও এক অভূতপূর্ব ঘটনা,” বলেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো ধৈর্য ধরে যুক্তি তুলে ধরেছে, মতভিন্নতা কমানোর চেষ্টা করেছে। অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। যে কটি বিষয়ে পার্থক্য রয়ে গেছে, তা গভীর মতবিরোধ নয়—মূলত প্রয়োগের পদ্ধতিগত পার্থক্য।”

জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রণীত সংবিধান সংস্কার সংক্রান্ত ৩০টি প্রস্তাবের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। “এটি একটি ঐতিহাসিক অর্জন,” বলেন তিনি।

অধ্যাপক ইউনূস জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়েছে। “প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট আকারে প্রকাশের পর্যায়ে আছে,” বলেন তিনি।

তিনি আরও জানান, এই আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সংস্কার প্রস্তাবনাগুলোকে গণভোটের মাধ্যমে যাচাই করা হবে। এরপর গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটে ‘হ্যাঁ’ সূচক পাওয়া গেলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “এই পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংস্কার সম্পন্ন হলে ৩০ কার্যদিবসের মধ্যে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।”

অধ্যাপক ইউনূস মনে করেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন করলে তা হবে সাশ্রয়ী, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। “এতে সংস্কারের গতি ব্যাহত হবে না, বরং জনগণের সরাসরি অংশগ্রহণে নতুন গণতান্ত্রিক অধ্যায় শুরু হবে,” বলেন তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দেশের রাজনীতিতে গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনার সৃষ্টি হয়েছে।  ইতিমধ্যে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেছেন।

Tags: গণভোটপ্রধান উপদেষ্টা
Previous Post

জাতীয় ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন দিবস পালিত

Next Post

জন্মদিনে নুহাশপল্লীতে হুমায়ূন স্মরণ

Next Post
নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিনে কেক কাটছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে নুহাশপল্লীতে হুমায়ূন স্মরণ

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরপেক্ষ ভূমিকায় থেকে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT