চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএম কাদের ‘ক্যু’ করে নেতৃত্ব নিয়েছে: রওশন এরশাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
দুই নারী নেত্রী বসে আলোচনা করছেন, একটি বৈঠক চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদেরকে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করতে আওয়ামী লীগকে অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন: জিএম কাদের দলের মধ্যে ‘ক্যু’ করে জাতীয় পার্টির নেতৃত্ব গ্রহণ করেছে। পাশপাশি দেশবাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি অনুরোধ করেন। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে রওশনপন্থীরা প্রশ্ন রাখেন, যেখানে রওশন এরশাদ, তার ছেলে, দলের মহাসচিব মনোনয়ন বঞ্চিত হন, সেখানে জাতীয় পার্টি কাদেরকে নিয়ে নির্বাচন করছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টি। এক দিকে রওশনপন্থী অপরদিকে জি এম কাদের পন্থী জাতীয় পার্টি, অবশ্য কাদেরপন্থী জাতীয় পার্টি নির্বাচনে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। এমন প্রেক্ষাপটে বেশ কিছু অভিযোগ নিয়ে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন রওশন এরশাদ, মশিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির চার নেতা। দীর্ঘ দুই ঘণ্টা তারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

বৈঠক শেষে গণভবনের গেটে মশিউর রহমান বলেন: নির্বাচন নিয়ে জি এম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয়, সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

তিনি আরও বলেন: দলের আড়াইশ থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয়, সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এসময় রওশনপন্থী নেতারা অভিযোগ করেন, জিএম কাদেরের নেতৃত্বে একাংশ জাতীয় পার্টিকে ভাঙতে চাইছে। জানা গেছে, নির্বাচনী আসন নিয়ে আগামীকাল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারে জাতীয় পার্টির অন্য অংশ।

Tags: জিএম কাদেরপ্রধানমন্ত্রীরওশন এরশাদশেখ হাসিনা
Previous Post

ভারতে বাজবল নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন ভন

Next Post

কোভিডে রেকর্ড পরিমাণ প্লাজমা দিয়েছে পুলিশ ব্লাড ব্যাংক: আইজিপি

Next Post
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিডে রেকর্ড পরিমাণ প্লাজমা দিয়েছে পুলিশ ব্লাড ব্যাংক: আইজিপি

খুশকি পরিষ্কার করার জন্য স্ক্যাল্পে চিকিৎসা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে খুশকি থেকে মুক্তির উপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT