চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে মিয়ামিতে যাচ্ছেন বুসকেটস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 24, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও বুসকেটস ফুটবল মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানার পর আলোচনায় আসে সৌদি আরবের ক্লাবে যোগ দেবেন সার্জিও বুসকেটস। শেষ খবর, তিনি যাবেন লিওনেল মেসির সঙ্গে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। বার্সায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মেসি ও বুসকেটস। সেখানে গড়ে ওঠে দুজনের বন্ধুত্ব।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত কথা হয়ে গেছে। শুধু চুক্তিপত্রে স্বাক্ষরের অপেক্ষায় স্প্যানিশ ফুটবলার।

দুবছরের চুক্তিতে আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের এমএলএসে দেখা যাবে ৩৪ বর্ষী মিডফিল্ডারকে। ২০০৮ সাল থেকে তিনি বার্সেলোনায় খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ৭২২ ম্যাচ। এরমধ্যে বুসকেটস ও মেসি একসঙ্গে খেলেছেন ৫৬৭ ম্যাচ।

গত ১৫ বছরে বার্সেলোনার হয়ে জিতেছেন অনেক শিরোপা। ২০০৯ সালে গার্দিওলার অধীনে বার্সেলোনা এক মৌসুমে ছয় শিরোপার রেকর্ড গড়ে। বুসকেটস সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মেসির বিদায়ের পর গত মৌসুমে ক্লাবের অধিনায়কের দায়িত্ব পান।

ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, কোপা ডেল রে’সহ মোট ৩২ শিরোপা জিতেছেন তারকা এ ফুটবলার। স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপও জিতেছেন বুসকেটস।

বার্সা ছাড়ার পর সৌদি আরবসহ বেশকিছু ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলেন বুসকেটস, মোটা অঙ্কের অর্থের প্রস্তাব পেলেও গ্রহণ না করে বন্ধু মেসির সঙ্গে মিয়ামিতে যাচ্ছেন।

Tags: বার্সেলোনাবুসকেটসমিয়ামিমেসিলিড স্পোর্টসস্পেন
Previous Post

রাশিয়ার ভেতরে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ, পুতিনকে ক্ষমতাচ্যুতের হুমকি

Next Post

অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ ডাকাত আটক করেছে কোস্টগার্ড

Next Post
কোস্টগার্ডের সদস্যরা অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ ডাকাত আটক করেছে কোস্টগার্ড

আদিপুরুষের শো বাতিলের জন্য দর্শকদের হতাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দিনেই ভরাডুবি, দর্শকের অভাবে 'আদিপুরুষ'-এর শো বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT