দেশের পণ্য দশের জন্য এই প্রতিপাদ্যে ১৭তম জাতীয় ফার্নিচার মেলা ২০২২। শহরের বাড়ির আকার ছোট হয়ে যাওয়ায় জায়গার বিষয় মাথায় রেখে ক্রেতারা ঝুঁকছেন ছোট আসবাবের দিকে। দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি বাড়াতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনে ফার্নিচার খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।








