চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী’কে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে ব্যবসায়ীকে হত্যা, অর্ধগলিত লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, বরিশাল
A A
অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ, ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় শাহিন মোল্লা (৩৮) নামের এক ব্যবসায়ীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বাথরুমের ফলস্ ছাদে লাশ লুকিয়ে রেখেছিলো অপর এক ব্যবসায়ী এবং তার দুই সহযোগী। হত্যাকাণ্ডের ৭ দিন পর নিহতের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে র‌্যাব-৮।

আজ শনিবার দুপুর ১২ টায় নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার প্রধান অভিযুক্ত ব্যবসায়ী ইউসুফ মোল্লাসহ(২০) তার দুই সহযোগী নাজমুল ইসলাম অমি (১৯) এবং হামিম শিকদারকে (১৯) আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ২৭ জানুয়ারী বরিশাল নগরীর রূপাতলী ২৫ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী শাহিন নিখোঁজ হয়। এ ঘটনায় শাহিনের স্বজন খালেক হাওলাদার গত ৩০ জানুয়ারী কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। ৩১ জানুয়ারী শাহিনের বোন শিরিন আক্তার মুন্নি এ ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ করেন।

এদিকে ২ ফেব্রুয়ারি অভিযুক্তরা শাহিনের পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর সূত্র ধরে, তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব গতকাল শুক্রবার জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউসুফসহ তার সহযোগীদের আটক করে।

জানা যায়, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৩ জন ব্যবসায়ী শাহিন মোল্লাকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার ইউসুফের ভাড়া বাসা রূপাতলীর কাঠালতলা তালুকদার হাউজিংয়ের নাহার ভিলার চতুর্থ তলার বাথরুমের ফলস ছাদে লুকিয়ে রাখা শাহিন মোল্লার অর্থ গলিত লাশ উদ্ধার করা হয়।

কর্নেল মাহমুদুল আরও জানান, একই এলাকায় ব্যবসা করার সুবাদে শাহিন ও ইউসুফ পরস্পরের পরিচিত। এর সূত্র ধরে ইউসুফের বাসায় গিয়ে তার স্ত্রী স্বর্না বিশ্বাসকে কুপ্রস্তাব দেয় শাহিন। এর জেরে শাহিনকে হত্যার পরিকল্পনা করে ইউসুফ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৭ জানুয়ারী রাত সোয়া ৯টার দিকে শাহিনকে বাসায় ডেকে নেয় ইউসুফ। এ সময় ঘরে লুকিয়ে থাকা তার অপর দুই বন্ধু অমি ও হামিমকে সঙ্গে নিয়ে শাহিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ টয়লেটের ফলস ছাদে রেখে ওই ভাড়া বাসা ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নেয় ইউসুফ।

আটককৃত ৩ জনকে সংশ্লিস্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ অধিনায়ক।

Tags: বরিশালব্যবসায়ীহত্যা
Previous Post

মেসিকে সর্বকালের সেরা বললেন রামোস

Next Post

রপ্তানির গার্মেন্টস পণ্য চুরির টাকায় ডুপ্লেক্স বাড়ি, বিলাসী জীবন

Next Post
অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রপ্তানির গার্মেন্টস পণ্য চুরির টাকায় ডুপ্লেক্স বাড়ি, বিলাসী জীবন

দুই ক্রিকেটার সাক্ষাৎকার নিচ্ছেন, মাঠে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজওয়ান-সৈকতে চট্টগ্রামকে হারালো কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT