চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী আলতাফ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
ব্যবসায়ী আলতাফের ছবি, তিনি পরিপাটি পোশাক পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিপন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গতকাল রাত ৩টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন: ২০২২ সালের ১৭ নভেম্বর একটি বিস্ফোরক মামলায় তিনি আসামি ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহিন মোল্লাহ বলেন, ব্যবসায়ী আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেপ্তারের সঙ্গে নৈশ ভোজের সম্পর্ক নেই বলে দাবি করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই।  নৈশভোজের বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত।

গত বুধবার রাতে এই ব্যবসায়ীর গুলশানের বাসভবনে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা অংশ নেন।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সম্মানে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু।

এছাড়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান ও বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ নৈশভোজে অংশ নেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ডসহ আরও অনেকে।

Tags: গুলশান থানা পুলিশগ্রেপ্তার
Previous Post

হারের ধকল কাটাতে বাংলাদেশ দলের ছুটি

Next Post

মির্জা ফখরুলকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

Next Post
মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে একে অপরকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT