চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 28, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ঢাকা-নারায়ণগঞ্জ রোডে বাস চলাচল বন্ধ, পুলিশ ও যানবাহন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের তিন অংঙ্গ সংগঠনের সমাবেশ হওয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর প্রবেশ পথ নারায়ণঞ্জে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ঢাকা-নারায়ণগঞ্জ রোডে বাস চলাচল বন্ধ আছে। এছাড়াও ভাংচুর এবং নাশকতার কারণে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার ভোর থেকে ঢাকা প্রবেশের মূল পথ সাইনবোর্ড এলাকাতে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সাঁজোয়া যান, ওয়াটার ক্যান, এপিসি ভ্যানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মৌচাক, কাঁচপুর, মদনপুর ও মেঘনা এলাকাতে পুলিশি নজরদারি দেখা গেছে। এদিকে সকাল থেকে ঢাকা -নারায়ণগঞ্জ পথে বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীর গুলিস্তান, মতিঝিল, মিরপুর ও গাবতলীরগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

এদিকে পুরনো মামলায় শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলাসহ সরকার বিরোধী কার্যক্রমে সম্পৃক্তার অভিযোগে আনা হয়েছে। তবে বিএনপি নেতাদের দাবি, মহাসমাবেশে নেতাকর্মীদের যোগদানে বাধাগ্রস্থ করতেই পুলিশের এমন গ্রেপ্তার অভিযান। বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও গণগ্রেপ্তার করেও আন্দলোনকে থামানো যাবে না বলেও জানায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

একই দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন অংঙ্গ সংগঠনের সমাবেশ হওয়ায় রাজধানীর প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের অংশে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের তারাব, গাউছিয়া ও ঢাকা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় টহল পুলিশের মাধ্যমে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কের কোথাও জটলা কিংবা সন্দেহভাজন মনে হলেই পথচারী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Tags: আওয়ামী লীগের মহাসমাবেশবাস চলাচল বন্ধবিএনপির মহাসমাবেশ
Previous Post

একসময় অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়েছিল: প্রধানমন্ত্রী

Next Post

বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত সমাবেশ প্রাঙ্গণ

Next Post
জনসমাবেশে অংশগ্রহণকারীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত সমাবেশ প্রাঙ্গণ

অভিনেতা শাকিব খান এক গানের শুটিংয়ে, হাজারো নৃত্যশিল্পীর সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক গানের বাজেট ১৫ কোটি, নাচলো ১ হাজারের বেশি নৃত্যশিল্পী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT