চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে ঘিরে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 13, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে ঢাকা ত্যাগ করছেন অনেকেই। এতে ব্যস্ততা বেড়েছে রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে। যাত্রীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে গাবতলী ও কল্যাণপুর এলাকা।

ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুরের বিভিন্ন কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কল্যাণপুর থেকে গাবতলীমুখী সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। ফলে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে গাবতলী টার্মিনাল ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে। অনেকেই টিকিটের খোঁজে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটছেন। কাউন্টারে দায়িত্বে থাকা পরিবহন শ্রমিকরা যাত্রী ডাকার জন্য হাঁকডাক করছেন। ব্যস্ত সময় পার করছেন কাউন্টার মাস্টাররাও।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার চলতি বছর ৩০ দিন রোজা ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে। সে হিসেবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ উদযাপিত হবে ২১ মার্চ।

Tags: ঈদুল ফিতরঘরমুখো মানুষবাস টার্মিনালমানুষের ঢল
Previous Post

বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

Next Post

তারা চেয়েছিলো হিরো, কিন্তু পেল ‘রাক্ষস’!

Next Post

তারা চেয়েছিলো হিরো, কিন্তু পেল ‘রাক্ষস’!

বিয়ের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT