চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে ডাকাতি ও ধর্ষণ: ৬ আসামীর রিমান্ড মঞ্জুর

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:29 অপরাহ্ন 09, আগস্ট 2022
in - সেমি লিড, অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
গ্রেপ্তার ১০ জনের ছবি, চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণের ঘটনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেস বাসে ডাকাতি ও গণধর্ষণের মামলায় ৬ আসামীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাত।

এছাড়াও বাকি ৪ জন ১৬৪ ধারায় জবানবন্দি দেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত এর আদালতে।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হচ্ছে- রতন, মান্নান, জীবন, দ্বীপ, বাবু ও সোহাগ। বাকি চার আসামী আসলাম, রাসেল, আলাউদ্দিন, নাইম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক তানবীর আহম্মদ জানান, বিকেলে তাদেরকে আদালতে আনা হয়। আদালতে ৬ জনের ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিচারক তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি উত্তর) মো. হেলাল উদ্দিন এর আগে সোমবার রাতে নিরাপত্তার মাধ্যমে তাদের ঢাকা থেকে টাঙ্গাইল নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (৩ আগস্ট) ভোরে টাঙ্গাইলের মধুপুরে ঈগল এক্সপ্রেস পরিবহন নামের একটি বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে বাসের যাত্রী হেকমত আলী বাদি হয়ে মধুপুর থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা করে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে রাজা মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। রাজার দেয়া তথ্যের পরদিন শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে মো. আউয়াল (৩০) ও নুরনবী (২৬) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তিন আসামী শনিবার (৬ আগস্ট) রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ওই তিনজন কারাগারে রয়েছেন। রোববার রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ১০ আসামী গ্রেপ্তার করে র‌্যাব।

Tags: চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণবাসে ডাকাতি
Previous Post

জনবিচ্ছিন্ন ও রাজনীতিতে পরিত্যক্ত ৭ দলীয় জোট গুরুত্বহীন: তথ্যমন্ত্রী

Next Post

মুক্তির অনুমতি পেল ইমপ্রেসের তারকাবহুল ছবি ‘দামাল’

Next Post
দলটি হাসিমুখে বসে ও দাঁড়িয়ে ছবি তুলছে, সবাই সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অনুমতি পেল ইমপ্রেসের তারকাবহুল ছবি 'দামাল'

বড় পুকুরিয়ার বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ও ট্রান্সফরমার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গ্রিডে যুক্ত বড় পুকুরিয়ার ৩২৭ মেগাওয়াট বিদ্যুৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT