চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় ৩ জনের স্বীকারােক্তি

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
10:24 অপরাহ্ন 06, আগস্ট 2022
in অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
ডাকাতি ও ধর্ষণের মামলার স্বীকারোক্তি দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেস পরিবহনের চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত তিন জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক সামছুল আলম ও রুমি খাতুন পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ সূত্র জানায়, চাঞ্চল্যকর মামলাটি করার পর থেকে জেলা গােয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের চিহ্নিত করে। পরে বৃহস্পতিবার রাজা মিয়া নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে। রাজা ডাকাতির সময় চালককে সরিয়ে বাসটি চালাচ্ছিল। রাজা মিয়াকে আদালতে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের দুই দিনেই রাজা মিয়াকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারা স্বীকারােক্তি মূলক জবানবন্দি দেয়।

অপর দিকে একই ঘটনায় শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর থেকে আবদুল আওয়াল ও নুরুনবীকে গ্রেপ্তার করে জেলা গােয়েন্দা পুলিশ। পরে তাদেরকে শনিবার আদালত হাজির করা হলে তারা ১৬৪ ধারা স্বীকারােক্তি মূলক জবানবন্দি দেয়।

আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক সামছুল আলম রাজা মিয়া ও নুরুনবীর জবানবন্দি রেকর্ড করেন। অপরদিকে সিনিয়র জুডিসিয়াল আদালতর বিচারক রুমি খাতুন আব্দুল আওয়ালের স্বীকারােক্তি মূলক জবানবন্দি রেকর্ড করেন।

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ মামলার স্বীকারোক্তি দেওয়া তিন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ গত বুধবার মধুপুর থানা এলাকায় বাসে ডাকাতি ও দল বেধে ধর্ষণের অভিযােগে বাসটির যাত্রী হেকমত আলী বাদী হয় মামলাটি করেন। তখন মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসনকে মামলার দায়িত্ব দেওয়া হয়। পরে বহস্পতিবার রাতেই পুলিশের গােয়েন্দা শাখা (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. হেলাল উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবার হােটেলে যাত্রাবিরতি নেয়। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় যাত্রীবেশে ১০-১২ জন ডাকাত বাসে ওঠে। বাসটি টাঙ্গাইল অতিক্রম করার সময় ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা যাত্রীদের হাত, পা, চােখ বেঁধে তাদের কাছে থাকা টাকা, মুঠােফােন ও অলংকার লুট করে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ডাকাতরা ।

Tags: চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ
Previous Post

দেশের আর্থিক পরিস্থিতি সত্যই কি স্বাভাবিক?

Next Post

স্কুল ভবন নির্মাণকাজে ব্যবহৃত সিঁড়ি ছিটকে নিহত ২

Next Post
দুই ব্যক্তির ছবি, স্কুল ভবন নির্মাণকাজে দুর্ঘটনায় নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ভবন নির্মাণকাজে ব্যবহৃত সিঁড়ি ছিটকে নিহত ২

গাড়ি জ্বালানি পাম্পে তরুণ যুবক গ্যাসোলিন ভর্তি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT