চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী’র দাফন 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
ছবি: গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ দাফনের আগে জানাজা অনুষ্ঠিত হয় (সংগৃহীত)।

ছবি: গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ দাফনের আগে জানাজা অনুষ্ঠিত হয় (সংগৃহীত)।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের তার বাবার বাড়ির উঠানে নামাজে জানাজা শেষে সোমবার মধ্যরাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে পাইকগাছার কয়রা দিয়ে নদী পার করে মরিয়মের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে, ময়না তদন্ত শেষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় দাফনের জন্য মরিয়ম খাতুনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা সোমবার বিকেলে ঢাকা থেকে রওনা হয়। তার পরিবার-পরিজন দাফনের জন্য আগে থেকেই কবর খুঁড়ে রাখে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুলকে চার দিনের ও মাকসুদা ইসলামকে একদিনের রিমান্ড মঞ্জুর করে।

Tags: এমপি গাজী নজরুলের স্ত্রী
Previous Post

কাছে এসেও পদক ছোঁয়া হল না বাংলাদেশের

Next Post

জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

Next Post
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন (সংগৃহীত)।

জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

ছবি: সংগৃহীত।

মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT