চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তানের বিস্ফোরণে মুন্সিগঞ্জের নিহত ৩ জনের দাফন সম্পূর্ণ

মাহমুদ রাসেল by মাহমুদ রাসেল
1:23 অপরাহ্ন 09, মার্চ 2023
in জনপদ, মুন্সীগঞ্জ
A A
নিহতদের দাফনের জন্য মুসল্লিরা দীর্ঘ লাইন করে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন বিস্ফোরণে মুন্সিগঞ্জের ২ জন ঘটনাস্থলেই নিহত হয় এবং একজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। নিহত ৩ জনের মধ্যে একজন বিস্ফোরণের দিন বিকালে ভবনটিতে স্যানেটারি পণ্য কিনতে গিয়ে দ্বিতীয় তলায় ক্যাফে কুইন রেষ্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

বৃহস্পতিবার ৯ মার্চ নিহতদের নিজ নিজ এলাকায় দাফন করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ভবন থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মধ্যরাত ৩ টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার মহিউদ্দিন আখন্দ (৫০)। তিনি ক্যাফে কুইন স্যানেটারি মার্কেটের একটি স্যানেটারির দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। বিস্ফোরণের সময় তিনি দোকানেই বসা ছিলেন বলে তার ভাতিজা হামিদুর রহমান জানিয়েছেন। আবু জাফর সিদ্দিক তারেক (৩৩) গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি (পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের বড় ভাই পুলিশ সদস্য মো. মাসুদ জানান, স্যানেটারি পণ্য আনতে গিয়ে ক্যাফে কুইন রেষ্টুরেন্টে খাওয়া-দাওয়া করার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় তারেকের সাথে থাকা তার চাচাতো ভাই আওলাদ হোসেন মুসা (৩৭) বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে গতকাল রাত সাড়ে দশটার দিকে মারা যান।

নিহত আওলাদ হোসেন মুসা পেশায় একজন ফার্মেসি ও হোটেল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এদিকে একই গ্রামের দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ক্যাফে কুইন স্যানেটারি মার্কেট ভবনে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে ৮জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

Tags: গুলিস্তানে বিস্ফোরণমুন্সিগঞ্জ
Previous Post

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ২১

Next Post

চলচ্চিত্র পুরস্কার ২০২১: মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় চিত্রতারকারা

Next Post
চিত্রতারকারা চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর মাহেন্দ্রক্ষণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র পুরস্কার ২০২১: মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় চিত্রতারকারা

শহরে আগুনের ধোঁয়া ও আতঙ্কিত জনতা, পুরীর 'জগন্নাথ মন্দির' সংলগ্ন শপিং মলে অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরীর 'জগন্নাথ মন্দির' সংলগ্ন শপিং মলে ভয়াবহ আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT