চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিইউপি’র ছাত্রী ধর্ষণ মামলার আসামী বিপ্লব রোজারিও গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 20, অক্টোবর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বিপ্লব রোজারিওসহ র‍্যাবের সদস্যরা গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিইউপির ছাত্রী ধর্ষণ মামলার ২য় আসামী বিপ্লব রোজারিও গ্রেপ্তার

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলার সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আলোচিত এই মামলার এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করা হলো।

সোমবার ২০ অক্টোবর, বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে র‍্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করে। সিপিসি-২ র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত বিপ্লব রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। মামলায় তার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সহযোগিতায় ভুক্তভোগীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এর আগে গত ১৮ অক্টোবর এই মামলার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসকে এবং ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে জেলা ও ডিবি পুলিশ। আজ সর্বশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেপ্তারের মাধ্যমে সব আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

Tags: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসবিইউপি
Previous Post

ঝড় তুলে ২৩৬ করে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

Next Post

তদন্তের পর জানা যাবে পরপর অগ্নিকাণ্ড নাশকতা কিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তদন্তের পর জানা যাবে পরপর অগ্নিকাণ্ড নাশকতা কিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রফিকুল ইসলাম খান বক্তৃতা দিচ্ছেন, পেছনে নির্বাচনী পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার অপচেষ্টা করছে একটি দল: রফিকুল ইসলাম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT