চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় বরাদ্দ বেড়েছে, প্রাথমিকে কমেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 02, জুন 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি, শিক্ষা
A A
শিক্ষা বোর্ডের বই ও ক্যাপ দিয়ে শিক্ষার প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে সামগ্রিকভাবে বাড়তি বরাদ্দ রাখা হলেও প্রাথমিক পর্যায়ে বরাদ্দ সামান্য কমেছে। তবে মাধ্যমিক, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য পরিমাণে বাজেট বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায়অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতা শুরু করেন। এটি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম বাজেট।

অর্থ উপদেষ্টা বলেন, একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়তে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই এবারের বাজেটে কর্মোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং যুব কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে চলতি অর্থবছরে দেশের বিভিন্ন স্কুলে ৫ হাজার ৯৪৬টি শ্রেণিকক্ষ, ১৭ হাজার ১৬৪টি ওয়াশব্লক ও ৪ হাজার ৪৫০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৯২টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সব শিক্ষার্থীকে ইএফটি’র (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ১৬৪ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দ ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় কিছুটা কম।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) পদ্ধতিতে হালনাগাদ করা হয়েছে। চলতি অর্থবছরে মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখ, উচ্চমাধ্যমিকে ৮ লাখ এবং স্নাতক পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। নতুন বাজেটে সংশোধিত পাঠ্যবই সরবরাহে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৬২৬ কোটি টাকা।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস, গ্রাচ্যুইটি ও প্রশিক্ষণ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩ হাজার ৪৫৫ কোটি টাকা বেশি।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা

কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার বর্তমানে ১৯ শতাংশ, যা ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এজন্য বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে।

মাদ্রাসা শিক্ষায় ইতোমধ্যে ১ হাজার ১৩৫টি ভবন নির্মাণ এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলছে। ৪৯৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। ইবতেদায়ি পর্যায়ে বৃত্তি এবং এমপিওভুক্তির জন্য ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দের প্রস্তাব ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৯০০ কোটি টাকা বেশি।

Tags: ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেটজাতীয় বাজেট ২০২৫-২৬বাজেটশিক্ষা খাত
Previous Post

গৃহিনীদের জিডিপির আওতায় আনতে পদক্ষেপ

Next Post

তরুণ উদ্যোক্তা ও নারীদের জন্য বিশেষ তহবিল ঘোষণা

Next Post
নারীরা কাজ করছে, ব্যবসার জন্য তহবিল সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ উদ্যোক্তা ও নারীদের জন্য বিশেষ তহবিল ঘোষণা

কৃষি খামার ও ধান চাষের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি-খাদ্য-মৎস্য খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৩৬১ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT