চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 09, জুন 2022
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
বাংলাদেশের সেনা ও নৌবাহিনী সদস্যদের প্রশিক্ষণরত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২-২৩ অর্থবছরের বাজেটে জননিরাপত্তা খাতে ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ২৩ হাজার ৮০ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের চেয়ে ২০২১-২২ অর্থবছরে এক হাজার ৪২১ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে বাজেট ছিল ২১ হাজার ৬৫৯ কোটি টাকা। আর গত অর্থবছরের চেয়ে এবার ১ হাজার ৫১৪ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ জুন বিকেল ৩ টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে তৃতীয় মেয়াদে ২০২২-২৩ অর্থবছরের উত্থাপিত বাজেটে এই প্রস্তাব করেন।

আর প্রতিরক্ষা খাতে নতুন অর্থবছরে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থবছরে ছিল ৩৩ হাজার ৯১৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের চেয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেটে তিন হাজার ৭৭৫ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।

এর বাইরে সশস্ত্র বিভাগের জন্য আলাদাভাবে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৪৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ছিল ৩৯ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের চেয়ে গত অর্থবছরে ৫ কোটি টাকা বেশি।

জননিরাপত্তা খাতে রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, যার আওতায় রয়েছে পুলিশ, বর্ডার গার্ড, কোস্টগার্ড এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রয়েছে সুরক্ষা সেবা বিভাগও। আর প্রতিরক্ষা খাতে রয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনী।

Tags: অর্থমন্ত্রীজাতীয় বাজেট ২০২২-২৩
Previous Post

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

Next Post

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখই থাকছে

Next Post
ম্যাগনিফাইং গ্লাসে আয়কর লেখা, করমুক্ত আয়ের সীমা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখই থাকছে

বিদ্যুৎ জ্বালানির জন্য বিদ্যুৎ কেন্দ্রের পাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ জ্বালানিতে বরাদ্দ কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT