চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইথিওপিয়ান রাজপুত্রের দেহাবশেষ কেন ফেরত দিতে চায় না বাকিংহাম প্যালেস?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 23, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাচীন কালীন ছবি, যুবক শিশু, কালো পোশাক, পটভূমিতে প্রাচীন স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশ শতকে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে সমাহিত করা হয় ইথিওপিয়ান রাজপুত্র আলেমায়েহুকে। সম্প্রতি তার দেহাবশেষ ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে ইথিওপিয়ার রাজপরিবার। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে বাকিংহাম প্যালেস।

প্রিন্স আলেমায়েহুকে মাত্র সাত বছর বয়সে তার মাতৃভূমি ইথিওপিয়া থেকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়, যাত্রা পথেই তার মা মারা যাওয়ায় তিনি এতিম হয়ে পড়েন। পরবর্তী সময়ে মাত্র ১৮ বছর বয়সে মারা যান এই রাজকুমার। এরপর যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে তাকে সমাহিত করা হয়। তবে তার পরিবার চায়, তার দেহাবশেষ ইথিওপিয়ায় ফেরত পাঠানো হোক।

ফাসিল মিনাস নামের ইথিওপিয়ার রাজবংশের একজন বিবিসিকে জানান, আমরা একটি পরিবার। তার দেহাবশেষ সেখানে নেই যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাকে যুক্তরাজ্যে দাফন করা ঠিক হয়নি।

এদিকে বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, তার দেহাবশেষ অপসারণ করা হলে তা উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলের ক্যাটাকম্বে সমাহিত অন্যদের দেহাবশেষকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, আশেপাশের অন্যদের সমাধি স্থানে আঘাত না করে তার দেহাবশেষ উত্তোলন করা সম্ভব হবে না।

 

একজন শিশু শিশুদের জন্য ঐতিহ্যবাহী পোশাক পরা, হাতে একটি পুতুল ধরে।. Channel i News - চ্যানেল আই নিউজ
                               মাত্র সাত বছর বয়সে মাতৃভূমি ইথিওপিয়া ছেড়ে যুক্তরাজ্যে আসেন ইথিওপিয়ান রাজপুত্র আলেমায়েহু

 

আলেমায়েহুর এত অল্প বয়সে যুক্তরাজ্যে আসাটাও ছিল একটি সাম্রাজ্যবাদী পদক্ষেপ এবং কূটনীতির ব্যর্থতার ফলাফল। ১৮৬২ সালে ইথিওপিয়ার সাম্রাজ্যকে শক্তিশালী করার প্রয়াসে, রাজপুত্রের পিতা সম্রাট দ্বিতীয় টেওড্রোস যুক্তরাজ্যের সাথে একটি মৈত্রী কামনা করেছিলেন, কিন্তু তিনি রাণী ভিক্টোরিয়ার কাছ থেকে এর কোন প্রতিক্রিয়া পাননি।

রাণীর ওপর ক্ষুব্ধ হয়ে সম্রাট বেশ কয়েকজন ইউরোপীয়কে জিম্মি করেন। তাদের উদ্ধারের জন্য প্রায় ১৩,০০০ ব্রিটিশ সেনা একটি বিশাল সামরিক অভিযান শুরু করে। ১৮৬৮ সালের এপ্রিল মাসে তারা উত্তর ইথিওপিয়ায় একটি পাহাড়ী দুর্গ অবরোধ করে।

অস্ত্রধারী সৈন্যরা মৃত ব্যক্তির দেহের পাশে দাঁড়িয়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
             ব্রিটিশদের বন্দী হওয়ার চেয়ে নিজের জীবন ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন ইথিওপিয়ার সম্রাট দ্বিতীয় টেওড্রোস

 

এসময় সম্রাট ব্রিটিশদের হাতে বন্দী না হয়ে নিজের জীবন ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এমন পদক্ষেপ তাকে জনগণের কাছে একজন বীরত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে। যুদ্ধের পর ব্রিটিশরা ইথিওপিয়ার হাজার হাজার সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন লুট করে। এর মধ্যে ছিল সোনার মুকুট, পাণ্ডুলিপি, নেকলেস এবং পোশাক।

এসময় ব্রিটিশরা প্রিন্স আলেমায়েহু এবং তার মা সম্রাজ্ঞী তিরুওয়ার্ক উবেকেও ব্রিটেনে নিয়ে যায়। এর পর পরই আলেমায়েহু রাণী ভিক্টোরিয়ার আশ্রয়ে শিক্ষা-দিক্ষা লাভ শুরু করেন। এসময় ব্রিটিশ ক্যাপ্টেন স্পিডি আলেমায়েহুর অভিভাবক হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রাচীন ঐতিহাসিক ছবি, একজন পুরুষ ও শিশু একসঙ্গে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                ব্রিটিশ অভিভাবক ক্যাপ্টেন স্পিডির সাথে ইথিওপিয়ার রাজপুত্র আলেমায়েহু

 

শিক্ষা গ্রহণ শেষ হলে একপর্যায়ে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধারণা করা হয় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এক পর্যায়ে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে ভেবে সব ধরণের চিকিৎসা প্রত্যাখ্যান করেন তিনি। অবশেষে দীর্ঘ এক দশক ভিনদেশে নির্বাসনে থাকার পর ১৮৭৯ সালে মাত্র ১৮ বছর বয়সে মারা যান রাজকুমার আলেমায়েহু।

রাণী ভিক্টোরিয়া তার মৃত্যুতে শোকাহত হয়ে ডায়েরিতে লেখেন, টেলিগ্রামের মাধ্যমে খবরটি শুনে খুব শোকাহত এবং মর্মাহত হলাম, আলেমায়েহু আজ সকালে মারা গেছে এটা খুবই দুঃখজনক! একাকী, ভিনদেশে, অভিভাবক বা আত্মীয় ছাড়া। তিনি বলেন, তার জীবন সুখের ছিল না, নানা ধরণের অসুবিধায় পূর্ণ ছিল, এতটাই সংবেদনশীল ছিল যে মানুষ তার গায়ের রঙের কারণে তার দিকে তাকিয়ে থাকত। আমরা সবাই খুব দুঃখিত। এরপর তিনি সেখানকার উইন্ডসর ক্যাসেলে আলেমায়েহুর দাফনের ব্যবস্থা করেন।

ছবিতে এক যুবক শিশু, হেলমেট পরা, পুরনো ছবি, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                     ১৮৭৯ সালে মাত্র ১৮ বছর বয়সে মারা যান রাজকুমার আলেমায়েহু

 

তবে প্রিন্স আলেমায়েহুর লাশ ফেরত দেওয়ার দাবি নতুন নয়। ২০০৭ সালে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি গির্মা ওল্ডে-গিওরগিস তার দেহাবশেষের জন্য রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ পাঠান। কিন্তু সেই প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়। তবে এবার সদ্য মুকুটধারী রাজা চার্লস তৃতীয় থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করেছিল ইথিওপিয়ার রাজপরিবার।

কিন্তু এবারও আশাহত হতে হয় তাদের। তবে ব্রিটিশ-ইথিওপিয়ান সম্পর্কের বিশেষজ্ঞ অধ্যাপক আলুলা পাংখার্স্ট বলেন, তিনি বিশ্বাস করেন ব্রিটিশরা বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং আলেমায়েহুর দেহের প্রত্যাবর্তন হবে।

Tags: ইথিওপিয়াব্রিটিশ রাজপরিবাররাজপরিবার
Previous Post

মেসিকে পাশে আনতে প্রয়োজনে বেতন কমাবেন মার্টিনেজ

Next Post

আম ক্যালেন্ডার না করতে প্রশাসনের প্রতি সাতক্ষীরার আমচাষীদের আহবান

Next Post
আম ক্যালেন্ডার না করতে প্রশাসনের প্রতি আহবান. Channel i News - চ্যানেল আই নিউজ

আম ক্যালেন্ডার না করতে প্রশাসনের প্রতি সাতক্ষীরার আমচাষীদের আহবান

জিম্বাবোয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল টুর্নামেন্টের জন্য সূচি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্ব: আলাদা গ্রুপে পরীক্ষা উইন্ডিজ-শ্রীলঙ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT