চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলী-রাফির প্রেমের গুঞ্জন, মুখ খুললেন তমা মির্জা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 21, আগস্ট 2022
in বিনোদন
A A
তিনজন ব্যক্তির ছবি, দুই নারী ও এক পুরুষ, বিভিন্ন পোষাক পরা, বিভিন্ন পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক রায়হান রাফী ও নায়িকা তমা মির্জা চুটিয়ে প্রেম করেন এমন গুঞ্জন ছিল ‘ওপেন সিক্রেট’! যদিও পরস্পরে ‘ভালো বন্ধু’ বলে দাবী করতেন।

সিনেমাপাড়ায় নতুন গুঞ্জন দানা বেঁধেছে। তমার সঙ্গে নাকি রাফীর সঙ্গে ফাটল ধরেছে! তাদের সম্পর্কে নায়িকা শবনম বুবলী এন্ট্রি নিয়েছেন। জোর গুঞ্জন, রাফীর সঙ্গে বুবলীর প্রেম জমে উঠেছে! যদিও রাফী-বুবলী দুজনেই গণমাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করেন।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, পূজা চেরী, মাহি, মিম, নাজিফা তুষিকে নিয়ে কাজ করেছেন রাফী। কিন্তু তাদের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়নি।

তমা ও বুবলীকে নিয়ে পরপর কাজ করেছেন রাফী। তমা পর বুবলীর সঙ্গে গুঞ্জন কেন? তাহলে রাফী-বুবলীর সম্পর্কে ‘ডাল মে কুচ কালা হ্যায়’?

মূলত, রায়হান রাফীর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘টান’ ও ‘৭ নম্বর ফ্লোর’ দুটি ওয়েব ফিল্ম করতে গিয়েই নায়িকা বুবলীর সঙ্গেই নাকি শীতল সম্পর্কে জড়ান পরাণ খ্যাত পরিচালক রাফী। একাধিক সংবাদ মাধ্যমে এসেছে, রাফীর নিকেতনের অফিসে বুবলীকে প্রায়ই যেতে দেখেছেন।

রাফী বলছেন, হ্যাঁ বুবলী আমার অফিসে আসে। নতুন প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য আসে। এই প্রেমের সম্পর্কের খবরের কোনো ভিত্তি নেই।

প্রেমের গুঞ্জন অস্বীকার করে বুবলী জানিয়েছেন, এটি ভিত্তিহীন খবর। অনেকেই তার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে না পেরে হয়তো এসব ছড়াচ্ছে।

অন্যদিকে, রাফী-বুবলীর প্রেমের গুঞ্জনে বারবার উঠে আসছে নায়িকা তমা মির্জার নাম। এ প্রসঙ্গে তমা শুরুতেই বলেন, নো কমেন্টস। পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী বলেন, আমি রাফীকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছে বুবলী আপুর সঙ্গে তার কিছু নেই। এমনকি ‘৭ নম্বর ফ্লোর’-এর শুটিংয়ের পর থেকে তাদের দেখা হয়নি, যোগাযোগ নেই। আমি নিজেও দেখিনি তাই কথাটা বিশ্বাস করার পরে জানলাম তারা নাকি একসঙ্গে কাজ করতে যাচ্ছে। মাঝেমধ্যে তাদের দেখা হয়।

তমা মির্জা চ্যানেল আই অনলাইনকে বলেন, এক্ষেত্রে আমি দুই রকম স্টেটমেন্ট পেয়েছি। তাহলে আমার কি বলার থাকে? তাদের যদি কিছু থেকেও থাকে সেটা নিয়ে আমার মন্তব্য দেয়া উচিত না। আমি তখনই মুখ খুলবো যখন কেউ আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলবে। এখনো পর্যন্ত এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ এটা সত্যি অনেকেই আমাকে রাফী ও বুবলীর এই প্রেমের গুঞ্জন সম্পর্কে বলেছে।’

Tags: তমা মির্জাবুবলীরায়হান রাফীলিড বিনোদন
Previous Post

রাষ্ট্রপতি চার দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন আগামীকাল

Next Post

৭৫’র পর সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৫’র পর সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা: ওবায়দুল কাদের

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শ্রীরাম অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির ভাগ্য বদলাতে এলেন শ্রীরাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT