চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার যে অভিজ্ঞতার মুখে বুবলী-জীবন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 21, জুলাই 2025
in বিনোদন
A A
বাংলাদেশের নাটকীয় দৃশ্যের একটি ছবি, দুই অভিনেতা কথোপকথন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের বাইরে এবার প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন নায়িকা শবনম বুবলী। ‘ময়না’ শিরোনামের এই ড্যান্স নাম্বারে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটি নির্মিত হয়েছে বড় বাজেট ও ফিল্মি স্টাইলে।

‘ময়না’ গানটি গানচিল মিউজিক এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম প্রযোজনা। এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল ও নিলয় ডি রকস্টার। গানটি লিখেছেন ও প্রজেক্টটি পরিচালনা করছেন গানচিল কর্ণধার আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিওটির নির্মাতা তানিম রহমান অংশু।

এফডিসিতে নির্মিত বিশেষ সেটে সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই ‘গানচিল মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, যেখানে দুইজন ব্যক্তি পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ বুবলী বলেন, বুবলী বলেন, “সিনেমায় অনেক গানে পারফর্ম করেছি, কিন্তু মিউজিক ভিডিওতে কাজ করা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গানটি পুরোপুরি পার্টি মুডের, একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফরম্যান্সযোগ্য গান আমারও থাকা উচিত—সেই ভাবনা থেকেই এতে যুক্ত হওয়া।”

শরাফ আহমেদ জীবন বলেন, “বুবলী এই সময়ের জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী। তার সঙ্গে একটি নাচনির্ভর গানে পারফর্ম করাটা ছিল একদম নতুন ও উপভোগ্য অভিজ্ঞতা। কাজের প্রস্তাব পেয়ে আগ্রহ নিয়েই যুক্ত হয়েছি। গানটি যেমন নাচের, তেমনি মজারও। আশা করি, দর্শকরাও উপভোগ করবেন।”

Tags: কোনালগানচিলজীবনবুবলীলিড বিনোদনশরাফ আহমেদ জীবন
Previous Post

নির্বাচনে পরাজয় সত্ত্বেও ক্ষমতায় থাকার অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রী ইশিবার

Next Post

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Next Post
বৃক্ষের পাশে অগ্নিকাণ্ডের দৃশ্য, মানুষ দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT