চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে জায়গা পেলেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে নির্বাচিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার চলছে সবখানে। এবার পরিবর্তনের ছোঁয়া লাগলো বাংলাদেশ টেলিভিশনেও। সেখানে পুনর্গঠিত হয়েছে ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয়েছে ১৫ সদস্যের এক তালিকা। কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক।

প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশে টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।

কমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অন্যতম সদস্য অপূর্ণ রুবেল তার প্রতিক্রিয়ায় বলেন, আমার ধারণা যে কোনও সরকারি ‘প্রজ্ঞাপন’-এ নাম ওঠা একই সঙ্গে আনন্দের ও আতঙ্কের। অনেকেই বলছেন জুলাই আন্দোলনে মানসিক, শারীরিক ও সামাজিক মাধ্যমে যুক্ত থাকার কারণে এটা একটা উপহার। আমার আসলে এসব কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া গেলো। গত এক দশকের বেশি সময় ধরে যে নাটক লিখি সেটার একটা দায়িত্ব কাঁধে এলো।

নির্মাতা মাইদুল ইসলাম রাকিব বলেন, দায়িত্ব পেয়েছি এটা নিয়ে আনন্দিত। যেহেতু দায়িত্ব দিয়েছে অবশ্যই ভালো গল্প ঠিক রেখে বিটিভির নাটকের ফরমেট পরিবর্তন করতে চাই।

কমিটির সদস্যরা বিটিভি’র তালিকাভুক্ত নন এমন স্বাধীন নির্মাতাদের অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচার উপযোগী কিনা, তার মান নির্ণয় করবেন।

Tags: তানজিকা আমিনপ্রজ্ঞাপনবাংলাদেশ টেলিভিশনবিটিভিসংস্কৃতি অঙ্গন
Previous Post

মিরাজ এখন অলরাউন্ডারদের দুইয়ে

Next Post

পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য উপদেষ্টা

Next Post
বিশেষ অতিথি ফরিদা আখতার বক্তব্য দিচ্ছেন গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪ অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য উপদেষ্টা

অন্ন বিতরণের জন্য হাতে ধরা চালের মোটা মুঠো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে এখনও মাঝারি মাত্রার ক্ষুধা বিরাজ করছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT